Genesis 31:49 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এজন্য তার নাম গিলিয়দ এবং মিস্পা (প্রহরী-স্থান) রাখা হল; কেননা তিনি বললেন, আমরা একজন আরেক জনের কাছ থেকে পৃথক হলে মাবুদ আমার ও তোমার প্রহরী হয়ে থাকবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেটির নাম মিস্‌পা রাখা হল, কারণ তিনি বললেন, “আমরা যখন পরস্পরের থেকে দূরে সরে থাকব তখনও সদাপ্রভু যেন আমাদের দুজনের উপর নজর রাখেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই জন্য তাহার নাম গিলিয়দ, এবং মিস্পা [প্রহরি-স্থান] রাখা গেল; কেননা তিনি কহিলেন, আমরা পরস্পর অদৃশ্য হইলে সদাপ্রভু আমার ও তোমার প্রহরী থাকিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই জন্য তাহার নাম গিলিয়দ, এবং মিস্পা [প্রহরি-স্থান] রাখা গেল; কেননা তিনি কহিলেন, আমরা পরস্পর অদৃশ্য হইলে সদাপ্রভু আমার ও তোমার প্রহরী থাকিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তা ছাড়া এর আর একটা নাম দেওয়া হয়েছিল মিসপা (যার মানে “পাহারা-স্থান”), কারণ লাবন বলেছিলেন, “আমরা যখন আর একে অন্যকে দেখব না তখন সদাপ্রভুই যেন আমার ও তোমার উপর চোখ রাখেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তা ছাড়া এর আর একটা নাম দেওয়া হয়েছিল মিসপা (যার মানে “পাহারা-স্থান”), কারণ লাবন বলেছিলেন, “আমরা যখন আর একে অন্যকে দেখব না তখন মাবুদই যেন আমার ও তোমার উপর চোখ রাখেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই কারণে তিনি সেই জায়গার নাম দিলেন গাল-এদ্ এবং মিসপা । তিনি বললেন, আমরা যখন পরস্পরের কাছে থাকব না তখন প্রভু পরমেশ্বরই তোমার ও আমার উপর লক্ষ্য রাখবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর লাবন বললেন, “আমরা পরস্পরের থেকে দূরে চলে গেলে প্রভু যেন আমাদের পাহারা দেন|” সেইজন্যে সেই স্থানের নাম মিস্পা রাখা হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এছাড়া মিস্পা নামে [প্রহরী স্থান] রাখা গেল; কারণ তিনি বললেন, “আমরা পরস্পর অদৃশ্য হলে সদাপ্রভু আমার ও তোমার প্রহরী থাকবেন।