Genesis 31:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি তোমাদের পিতার মুখ দেখে বুঝতে পারছি যে, আমার প্রতি তার মনোভাব আগের মত নেই, কিন্তু আমার পিতার আল্লাহ্‌ আমার সহবর্তী রয়েছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি তাঁদের বললেন, “আমি দেখছি যে আমার প্রতি তোমাদের বাবার আচরণ আর আগের মতো নেই, কিন্তু আমার পৈত্রিক ঈশ্বর আমার সঙ্গে আছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি তোমাদের পিতার মুখ দেখিয়া বুঝিতে পারিতেছি, উহা আর আমার প্রতি পূর্ব্বকার মত নয়, কিন্তু আমার পিতার ঈশ্বর আমার সহবর্ত্তী রহিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি তোমাদের পিতার মুখ দেখিয়া বুঝিতে পারিতেছি যে, উহা আর আমার প্রতি পূর্বকার মত নয়, কিন্তু আমার পিতার ঈশ্বর আমার সহবর্তী রহিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তিনি তাঁদের বললেন, “আমি লক্ষ্য করেছি আমার প্রতি তোমাদের বাবার আগের সেই মনোভাব আর নেই, কিন্তু আমার বাবার ঈশ্বর আমার সংগে সংগে আছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তিনি তাঁদের বললেন, “আমি লক্ষ্য করেছি আমার প্রতি তোমাদের বাবার আগের সেই মনোভাব আর নেই, কিন্তু আমার বাবার আল্লাহ্‌ আমার সংগে সংগে আছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি তাঁদের বললেন, আমি তোমাদের পিতার মুখ দেখে বুঝতে পারছি আমার প্রতি তাঁর মনোভাব আর আগের মত নেই। কিন্তু আমার পিতার আরাধ্য ঈশ্বর আমার সঙ্গেই আছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাকোব রাহেল ও লেয়াকে বলল, “আমি দেখছি যে তোমাদের পিতা আমার ওপর রেগে গেছেন| অতীতে সব সময় তিনি আমার সঙ্গে বন্ধুত্বের মনোভাব পোষণ করতেন কিন্তু তিনি আর সেরকম নন| কিন্তু আমার পিতা ঈশ্বর আমার সঙ্গে রয়েছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তোমাদের বাবার মুখ দেখে বুঝতে পারছি, তা আর আমার কাছে আগের মত নয়, কিন্তু আমার বাবার ঈশ্বর আমার সহবর্ত্তী রয়েছেন।