Genesis 31:50 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি যদি আমার কন্যাদের দুঃখ দাও, আর যদি আমার কন্যা ছাড়া অন্য স্ত্রীকে বিয়ে কর, তবে কোন মানুষ আমাদের কাছে থাকবে না বটে, কিন্তু দেখ, আল্লাহ্ আমার ও তোমার সাক্ষী হবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি যদি আমার মেয়েদের সঙ্গে দুর্ব্যবহার করো বা আমার মেয়েদের পাশাপাশি অন্য কোনও স্ত্রীকে গ্রহণ করো, তবে যদিও আমাদের সঙ্গে কেউ নাও থাকে, তবু মনে রেখো যে তোমার ও আমার মাঝখানে ঈশ্বর এক সাক্ষী হয়ে আছেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি যদি আমার কন্যাদিগকে দুঃখ দেও, আর যদি আমার কন্যা ব্যতিরেকে অন্য স্ত্রীকে বিবাহ কর, তবে কোন মনুষ্য আমাদের নিকটে থাকিবে না বটে, কিন্তু দেখ, ঈশ্বর আমার ও তোমার সাক্ষী হইবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি যদি আমার কন্যাদিগকে দুঃখ দেও, আর যদি আমার কন্যা ব্যতিরেকে অন্য স্ত্রীকে বিবাহ কর, তবে কোন মনুষ্য আমাদের নিকটে থাকিবে না বটে, কিন্তু দেখ, ঈশ্বর আমার ও তোমার সাক্ষী হইবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদি তুমি আমার মেয়েদের সংগে খারাপ ব্যবহার কর, কিম্বা আমার মেয়েরা থাকতেও অন্য স্ত্রী গ্রহণ কর, তবে আর কেউ আমাদের সংগে না থাকলেও মনে রেখো, ঈশ্বরই আমাদের সাক্ষী হয়ে রইলেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদি তুমি আমার মেয়েদের সংগে খারাপ ব্যবহার কর, কিংবা আমার মেয়েরা থাকতেও অন্য স্ত্রী গ্রহণ কর, তবে আর কেউ আমাদের সংগে না থাকলেও মনে রেখো, আল্লাহ্ আমাদের সাক্ষী হয়ে রইলেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি যদি আমার কন্যাদের কষ্ট দাও এবং আমার কন্যাদের ছাড়া অন্য কাউকে বিবাহ কর তাহলে কোন মানুষ আমাদের কাছে না থাকলেও, জেন, ঈশ্বর তোমার ও আমার কাজের সাক্ষী থাকবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর লাবন বললেন, “মনে রেখো তুমি যদি আমার কন্যাদের আঘাত কর তবে ঈশ্বর তোমাকে শাস্তি দেবেন| তুমি যদি অন্য আর কোন স্ত্রী লোককে বিয়ে কর তবে মনে রেখো ঈশ্বর লক্ষ্য রাখছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি যদি আমার মেয়েদেরকে দুঃখ দাও আর যদি আমার মেয়ে ছাড়া অন্য স্ত্রীকে বিয়ে কর, তবে কোন মানুষ আমার কাছে থাকবে না বটে, কিন্তু দেখ, ঈশ্বর আমার ও তোমার সাক্ষী হবেন।”