Genesis 31:52 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ক্ষতি করার জন্য আমিও এই স্তূপ পার হয়ে তোমার কাছে যাব না এবং তুমিও এই স্তূপ ও এই স্তম্ভ পার হয়ে আমার কাছে আসবে না, এর সাক্ষী এই স্তূপ ও এর সাক্ষী এই স্তম্ভ;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই স্তূপ এক সাক্ষী, এবং এই স্তম্ভ এক সাক্ষী হয়ে থাকল, যে এই স্তূপ পার হয়ে আমি তোমার ক্ষতিসাধন করার জন্য তোমার দিকে যাব না এবং তুমিও এই স্তূপ ও স্তম্ভ পার হয়ে আমার ক্ষতিসাধন করার জন্য আমার দিকে আসবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হিংসাভাবে আমিও এই রাশি পার হইয়া তোমার নিকটে যাইব না, এবং তুমিও এই রাশি ও এই স্তম্ভ পার হইয়া আমার নিকটে আসিবে না, ইহার সাক্ষী এই রাশি ও ইহার সাক্ষী এই স্তম্ভ;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ক্ষতি করিবার জন্য আমিও এই রাশি পার হইয়া তোমার নিকটে যাইব না, এবং তুমিও এই রাশি ও এই স্তম্ভ পার হইয়া আমার নিকটে আসিবে না, ইহার সাক্ষী এই রাশি ও ইহার সাক্ষী এই স্তম্ভ;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই ঢিবি আর থাম দু’টাই এই কথার সাক্ষী হয়ে রইল যে, এই ঢিবি পার হয়ে আমি তোমার ক্ষতি করতে যাব না, আর তুমিও এই ঢিবি কিম্বা থাম পার হয়ে আমার ক্ষতি করতে আসবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই ঢিবি আর থাম দু’টাই এই কথার সাক্ষী হয়ে রইল যে, এই ঢিবি পার হয়ে আমি তোমার ক্ষতি করতে যাব না, আর তুমিও এই ঢিবি কিংবা থাম পার হয়ে আমার ক্ষতি করতে আসবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই স্তূপ ও স্তম্ভ এ কথার সাক্ষী থাকল যে আমি তোমার ক্ষতি করার জন্য এই স্তূপ পেরিয়ে তোমার এলাকায় যাব না এবং তুমিও এই স্তম্ভ পেরিয়ে আমার এলাকায় আসবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি কখনই এই পাথরগুলো পার হয়ে তোমার সাথে লড়াই করতে যাবো না এবং তুমিও অবশ্যই পার হয়ে আমার সঙ্গে লড়াই করতে আসবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হিংসাভাবে আমিও এই রাশি পার হয়ে তোমার কাছে যাব না এবং তুমিও এই রাশি ও এই স্তম্ভ পার হয়ে আমার কাছে আসবে না, এর সাক্ষী এই রাশি ও এর সাক্ষী এই স্তম্ভ;