Genesis 31:53 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইব্রাহিমের আল্লাহ্‌, নাহোরের আল্লাহ্‌ ও তাঁদের পিতার আল্লাহ্‌ আমাদের মধ্যে বিচার করবেন। তখন ইয়াকুব তাঁর পিতা ইস্‌হাকের যিনি উপাস্য তাঁর নামে কসম করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অব্রাহামের ঈশ্বর এবং নাহোরের ঈশ্বর, তাঁদের পৈত্রিক ঈশ্বরই, আমাদের দুজনের মধ্যে বিচারক হয়ে থাকুন।” অতএব যাকোব তাঁর বাবা ইস্‌হাকের আশঙ্কার নামে শপথ নিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অব্রাহামের ঈশ্বর, নাহোরের ঈশ্বর ও তাঁহাদের পিতার ঈশ্বর আমাদের মধ্যে বিচার করিবেন। তখন যাকোব আপন পিতা ইস্‌হাকের ভয়স্থানের দিব্য করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অব্রাহামের ঈশ্বর, নাহোরের ঈশ্বর ও তাঁহাদের পিতার ঈশ্বর আমাদের মধ্যে বিচার করিবেন। তখন যাকোব তাঁহার পিতা ইস্‌হাকের ভয়স্থানের দিব্য করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তা করলে অব্রাহামের ঈশ্বর এবং নাহোর ও তাঁদের বাবার দেবতারাই যেন আমাদের বিচার করেন।” যাকোব কিন্তু তাঁরই নামে শপথ করলেন যিনি তাঁর বাবা ইস্‌হাকের ভক্তির পাত্র ছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তা করলে ইব্রাহিমের আল্লাহ্‌ এবং নাহুর ও তাঁদের বাবার দেবতারাই যেন আমাদের বিচার করেন।” ইয়াকুব কিন্তু তাঁরই নামে কসম খেলেন যিনি তাঁর পিতা ইসহাকের ভয়ের পাত্র ছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অব্রাহামের আরাধ্য ঈশ্বর, নাহোরের আরাধ্য ঈশ্বর ও তাঁদের পিতৃপুরুষের আরাধ্য ঈশ্বরই আমাদের বিচার করবেন। তখন যিনি ইস্‌হাকের ত্রাসস্বরূপ তাঁর নামে যাকোব শপথ করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমরা যদি এই চুক্তি লঙঘন করি তবে অব্রাহামের ঈশ্বর, নাহোরের ঈশ্বর এবং তাদের পূর্বপুরুষের ঈশ্বর আমাদের বিচারে দোষী করুন|” যাকোবের পিতা ইসহাক ঈশ্বরকে “ভয়” বলে ডাকতেন| তাই যাকোব সেই নাম ব্যবহার করে প্রতিজ্ঞা করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অব্রাহামের ঈশ্বর, নাহোরের ঈশ্বর ও তাঁদের বাবার ঈশ্বর আমাদের মধ্যে বিচার করবেন।” তখন যাকোব নিজের বাবা ইসহাকের ভয়স্থানের শপথ করলেন।