Genesis 31:54 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ইয়াকুব সেই পর্বতে পশু-কোরবানী করে আহার করতে তাঁর আত্মীয়দেরকে দাওয়াত করলেন, তাতে তাঁরা ভোজন করে পর্বতে রাত্রি যাপন করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই পার্বত্য এলাকায় তিনি এক বলি উৎসর্গ করলেন ও তাঁর আত্মীয়স্বজনদের এক ভোজসভায় নিমন্ত্রণ করলেন। ভোজনপান করার পর, তাঁরা সেখানে রাত কাটালেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যাকোব সেই পর্ব্বতে বলিদান করিয়া আহার করিতে আপন কুটুম্বদিগকে নিমন্ত্রণ করিলেন, তাহাতে তাঁহারা ভোজন করিয়া পর্ব্বতে রাত্রি যাপন করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যাকোব সেই পর্বতে বলিদান করিয়া আহার করিতে আপন কুটুম্বদিগকে নিমন্ত্রণ করিলেন, তাহাতে তাঁহারা ভোজন করিয়া পর্বতে রাত্রি যাপন করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর যাকোব সেই পাহাড়ে পশু-উৎসর্গের অনুষ্ঠান করলেন এবং তাঁর আত্মীয়দের খাওয়া-দাওয়া করতে ডাকলেন। খাওয়া-দাওয়ার পর সেই পাহাড়ের উপরেই তাঁরা রাতটা কাটালেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর ইয়াকুব সেই পাহাড়ে পশু-কোরবানী দিলেন এবং তাঁর আত্মীয়দের খাওয়া-দাওয়া করতে ডাকলেন। খাওয়া-দাওয়ার পর সেই পাহাড়ের উপরেই তাঁরা রাতটা কাটালেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরে যাকোব পাহাড়ের উপরে বলি উৎসর্গ করে তাঁর জ্ঞাতিকুটুম্বদের ভোজে আপ্যায়িত করলেন। তাঁরা খাওয়াদাওয়া করে পাহাড়ের উপরেই রাত্রিযাপন করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর যাকোব সেই পর্বতে একটা পশু বলিদান রূপে উৎসর্গ করল| আর তার আপনজনদের ভোজে নিমন্ত্রণ করল| খাওয়া-দাওয়া শেষ হলে তারা সেই রাতটা পাহাড়েই কাটাল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে যাকোব সেই পর্বতে বলিদান করে আহার করতে নিজের আত্মীদের নিমন্ত্রণ করলেন, তাতে তারা ভোজন করে পর্বতে রাত্ কাটালেন।