Genesis 31:55 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে লাবন খুব ভোরে উঠে তাঁর পুত্র কন্যাদেরকে চুম্বন ও দোয়া করে স্বস্থানে ফিরে গেলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরদিন ভোরবেলায় লাবন তাঁর নাতি-নাতনিদের ও তাঁর মেয়েদের চুমু দিলেন এবং তাদের আশীর্বাদ করলেন। পরে তিনি বিদায় নিয়ে তাঁর স্বদেশে ফিরে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে লাবন প্রত্যূষে উঠিয়া আপন পুত্র কন্যাগণকে চুম্বনপূর্ব্বক আশীর্ব্বাদ করিলেন। আর লাবন স্বস্থানে ফিরিয়া গেলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে লাবন প্রত্যুষে উঠিয়া আপন পুত্র কন্যাগণকে চুম্বনপূর্বক আশীর্বাদ করিলেন। আর লাবন স্বস্থানে ফিরিয়া গেলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরদিন খুব ভোরে উঠে লাবন তাঁর মেয়েদের ও নাতি-নাত্‌নীদের চুম্বন ও আশীর্বাদ করলেন। তারপর বিদায় নিয়ে তিনি তাঁর বাড়ীর দিকে ফিরে চললেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরদিন খুব ভোরে উঠে লাবন তাঁর মেয়েদের ও নাতি-নাত্‌নীদের চুম্বন ও দোয়া করলেন। তারপর বিদায় নিয়ে তিনি তাঁর বাড়ীর দিকে ফিরে চললেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরদিন ভোরে লাবণ তাঁর মেয়েদের ও নাতিনাতনীদের চুম্বন করে আশীর্বাদ করলেন, তারপর তাদের কাছ থেকে বিদায় নিয়ে নিজের বাড়িতে ফিরে গেলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরের দিন ভোরে লাবন তাঁর নাতি নাতনিদের ও কন্যাদের চুমু খেয়ে বিদায় জানালেন| তিনি তাদের আশীর্বাদ করে ঘরে ফিরে গেলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে লাবন সকালে উঠে নিজের নাতি মেয়েদেরকে চুম্বনপূর্বক আশীর্বাদ করলেন। আর লাবন নিজের জায়গায় ফিরে গেলেন।