Genesis 31:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অথচ তোমাদের পিতা আমার সংগে প্রবঞ্চনা করে দশবার আমার বেতন পরিবর্তন করেছেন; কিন্তু আল্লাহ্ তাঁকে আমার কোনো ক্ষতি করতে দেন নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তবুও তোমাদের বাবা দশবার আমার পারিশ্রমিক পরিবর্তন করে আমাকে ঠকিয়েছেন। অবশ্য, ঈশ্বর তাঁকে আমার কোনও ক্ষতি করার অনুমতি দেননি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তথাপি তোমাদের পিতা আমাকে প্রবঞ্চনা করিয়া দশ বার আমার বেতন অন্যথা করিয়াছেন; কিন্তু ঈশ্বর তাঁহাকে আমার ক্ষতি করিতে দেন নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তথাপি তোমাদের পিতা আমাকে প্রবঞ্চনা করিয়া দশ বার আমার বেতন অন্যথা করিয়াছেন; কিন্তু ঈশ্বর তাঁহাকে আমার ক্ষতি করিতে দেন নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অথচ তিনি আমাকে ঠকিয়েছেন এবং দশ-দশবার আমার বেতন বদল করেছেন। যাহোক, ঈশ্বর তাঁকে আমার কোন ক্ষতি করতে দেন নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অথচ তিনি আমাকে ঠকিয়েছেন এবং দশ-দশবার আমার বেতন বদল করেছেন। যাহোক, আল্লাহ্ তাঁকে আমার কোন ক্ষতি করতে দেন নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু তা সত্ত্বেও তিনি আমাকে ঠকিয়েছেন। দশবার তিনি আমার বেতন পরিবর্তন করেছেন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু তোমাদের পিতা আমাকে ঠকিয়েছেন| এই নিয়ে দশবার তিনি আমার বেতন বদলেছেন| কিন্তু এই সকল সময় ঈশ্বর লাবনের সমস্ত চালাকি হতে আমাকে রক্ষা করেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার বাবা আমাকে প্রবঞ্চনা করে দশ বার আমার বেতন অন্যথা করেছেন; কিন্তু ঈশ্বর তাঁকে আমার ক্ষতি করতে দেননি।