Genesis 32:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আরজ করি, আমার ভাইয়ের হাত থেকে, ইসের হাত থেকে আমাকে উদ্ধার করো, কেননা আমি তাকে ভয় করি, পাছে সে এসে আমাকে ও পুত্রদের সঙ্গে তাদের মায়েদেরকে হত্যা করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রার্থনা করি, আমার দাদা এষৌর হাত থেকে আমাকে রক্ষা করো, কারণ আমার ভয় হচ্ছে যে তিনি এসে আমাকে, এবং সন্তানসন্ততিসহ মায়েদের আক্রমণ করবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এখন দুই দল হইয়াছি। বিনয় করি, আমার ভ্রাতার হস্ত হইতে, এষৌর হস্ত হইতে আমাকে রক্ষা কর, কেননা আমি তাহাকে ভয় করি, পাছে সে আসিয়া আমাকে, ছেলেদের সহিত মাতাকে বধ করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বিনয় করি, আমার ভ্রাতার হস্ত হইতে, এষৌর হস্ত হইতে আমাকে রক্ষা কর, কেননা আমি তাহাকে ভয় করি, পাছে সে আসিয়া আমাকে, ছেলেদের সহিত মাতাকে বধ করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি মিনতি করি, আমার ভাই এষৌর হাত থেকে তুমি আমাকে রক্ষা কর। আমার ভয় হচ্ছে সে এসে আমাদের মেরে ফেলবে, মা-শিশু কাউকেই রেহাই দেবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি মিনতি জানাই, আমার ভাই ইসের হাত থেকে তুমি আমাকে রক্ষা কর। আমার ভয় হচ্ছে সে এসে আমাদের হত্যা করবে, মা-শিশু কাউকেই রেহাই দেবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে প্রভু, বিনতি করি, আমার ভাই এষৌর হাত থেকে এখন আমাকে রক্ষা কর। আমি তাকে ভয় করি, সে এসে হয়তো আমাকে হত্যা করবে এবং স্ত্রীলোকদের ও সন্তানদেরও রেহাই দেবে না, হে প্রভু, তুমি বলেছিলে,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দয়া করে আমায় আমার ভাইয়ের হাত থেকে, এষৌর হাত থেকে রক্ষা কর| আমার ভয় হয় যে সে আমাদের, এমনকি সন্তানদের সঙ্গে মায়েদেরও হত্যা করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অনুরোধ করি, আমার ভাইয়ের হাত থেকে, এষৌর হাত থেকে আমাকে রক্ষা কর, কারণ আমি তাকে ভয় করি, যদি সে এসে আমাকে, ছেলেদের সঙ্গে মাকে হত্যা করে।