Genesis 32:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ইয়াকুব সেই স্থানে রাত্রি যাপন করলেন; তাঁর কাছে যা ছিল, তার কতকগুলো নিয়ে তাঁর ভাই ইসের জন্য এই উপহার প্রস্তুত করলেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই রাতটি তিনি সেখানেই কাটালেন, এবং তাঁর কাছে যা কিছু ছিল তার মধ্যে থেকে তিনি তাঁর দাদা এষৌর জন্য এক উপহার বেছে নিলেন:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যাকোব সেই স্থানে রাত্রি যাপন করিলেন, ও তাঁহার নিকটে যাহা ছিল, তাহার কতক লইয়া তাঁহার ভ্রাতা এষৌর জন্য এই উপঢৌকন প্রস্তুত করিলেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যাকোব সেই স্থানে রাত্রি যাপন করিলেন; ও তাঁহার নিকটে যাহা ছিল, তাহার কতক লইয়া তাঁহার ভ্রাতা এষৌর জন্য এই উপঢৌকন প্রস্তুত করিলেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যাকোব সেই রাতটা সেখানেই কাটালেন। তাঁর যা কিছু ছিল তার মধ্য থেকে তিনি তাঁর ভাই এষৌর জন্য একটা উপহার ঠিক করে রাখলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইয়াকুব সেই রাতটা সেখানেই কাটালেন। তাঁর যা কিছু ছিল তার মধ্য থেকে তিনি তাঁর ভাই ইসের জন্য একটা উপহার ঠিক করে রাখলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যাকোব সেখানেই রাত্রিযাপন করলেন। তাঁর যে পশুধন ছিল তা থেকে কিছু অংশ তিনি তাঁর ভাই এষৌকে উপহার দেওয়ার ব্যবস্থা করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই স্থানে যাকোব রাত কাটাল| এষৌকে উপহার হিসাবে দেবার জন্য জিনিস গোছাল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে যাকোব সেই জায়গায় রাত কাটালেন ও তার কাছে যা ছিল, তার কিছু নিয়ে তাঁর ভাই এষৌর জন্য এই উপহার প্রস্তুত করলেন;