Genesis 32:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি অগ্রবর্তী গোলামকে এই হুকুম দিলেন, আমার ভাই ইসের সঙ্গে তোমার সাক্ষাৎ হলে তিনি যখন জিজ্ঞাসা করবেন, তুমি কার গোলাম? কোথায় যাচ্ছ? আর তোমার সম্মুখস্থ এই সমস্ত কার?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
নেতৃত্বে থাকা একজনকে তিনি নির্দেশ দিলেন: “আমার দাদা এষৌ যখন তোমার সঙ্গে দেখা করবেন ও জিজ্ঞাসা করবেন, ‘তুমি কার লোক ও তুমি কোথায় যাচ্ছ, এবং তোমার সামনে থাকা এইসব পশুর মালিক কে?’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি অগ্রবর্ত্তী দাসকে এই আজ্ঞা দিলেন, আমার ভ্রাতা এষৌর সহিত তোমার সাক্ষাৎ হইলে তিনি যখন জিজ্ঞাসা করিবেন, তুমি কাহার দাস? কোথায় যাইতেছ? আর তোমার অগ্রস্থিত এই সমস্ত কাহার?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি অগ্রবর্তী দাসকে এই আজ্ঞা দিলেন, আমার ভ্রাতা এষৌর সহিত তোমার সাক্ষাৎ হইলে তিনি যখন জিজ্ঞাসা করিবেন, তুমি কাহার দাস? কোথায় যাইতেছ? আর তোমার অগ্রস্থিত এই সমস্ত কাহার?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রথম দলের দাসকে তিনি আদেশ দিয়ে বললেন, “আমার ভাই এষৌর সংগে দেখা হলে তিনি যখন জিজ্ঞাসা করবেন, ‘কোথায় যাচ্ছ? তুমি কার লোক? তোমার সামনের ঐ পশুগুলোই বা কার? ’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রথম দলের গোলামকে তিনি হুকুম দিয়ে বললেন, “আমার ভাই ইসের সংগে দেখা হলে তিনি যখন জিজ্ঞাসা করবেন, ‘কোথায় যাচ্ছ? তুমি কার লোক? তোমার সামনের ঐ পশুগুলোই বা কার?’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সকলের আগে যে দাস ছিল তাকে তিনি বললেন, আমার ভাই এষৌর সঙ্গে তোমার দেখা হলে তিনি যদি জিজ্ঞাসা করেন, তুমি কার দাস? কোথায় যাচ্ছ? তোমার সঙ্গে এই পশুপালই বা কার?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাকোব তার দাসদের আজ্ঞা দিল| প্রথম দলের পশু যে দাসের হাতে তাকে সে বলল, “যখন আমার ভাই এষৌ এসে তোমাকে জিজ্ঞেস করবে, ‘এ সব পশু কার? তুমি কোথায় যাচ্ছ? তুমি কার দাস?’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তিনি প্রথম দাসকে এই আদেশ দিলেন, “আমার ভাই এষৌর সঙ্গে তোমার দেখা হলে তিনি যখন জিজ্ঞাসা করবেন, তুমি কার দাস? কোথায় যাচ্ছ? আর তোমার আগে অবস্থিত এই সব কার?”