Genesis 32:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তুমি বলবে, এসব আপনার গোলাম ইয়াকুবের; তিনি উপহার হিসেবে এসব আমার মালিক ইসের জন্য প্রেরণ করলেন; আর দেখুন, তিনিও আমাদের পিছনে আসছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন তোমাকে বলতে হবে, ‘এগুলির মালিক আপনার দাস যাকোব। আমার প্রভু এষৌর কাছে এগুলি উপহারস্বরূপ পাঠানো হয়েছে, এবং আমাদের পিছু পিছু তিনিও আসছেন।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তুমি উত্তর করিবে, এই সকল আপনার দাস যাকোবের; তিনি উপঢৌকনরূপে এই সকল আমার প্রভু এষৌর জন্য প্রেরণ করিলেন; আর দেখুন, তিনিও আমাদের পশ্চাৎ আসিতেছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তুমি উত্তর করিবে, এই সকল আপনার দাস যাকোবের; তিনি উপঢৌকনরূপে এই সকল আমার প্রভু এষৌর জন্য প্রেরণ করিলেন; আর দেখুন, তিনিও আমাদের পশ্চাতে আসিতেছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন তুমি বলবে, ‘এগুলো আপনার দাস যাকোবের। তিনি আমার মনিব এষৌর জন্য এই উপহার পাঠিয়েছেন, আর তিনি আমাদের পিছনেই আছেন।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন তুমি বলবে, ‘এগুলো আপনার গোলাম ইয়াকুবের। তিনি আমার প্রভু ইসের জন্য এই উপহার পাঠিয়েছেন, আর তিনি আমাদের পিছনেই আছেন।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন তুমি বলবে, এ সবই আপনার দাস যাকোবের সম্পত্তি। তিনি এগুলি কর্তার কাছে উপহার পাঠিয়েছেন। আর তিনি আমাদের পিছনেই আসছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন তুমি বলবে, ‘এইসব পশু আপনার দাস যাকোবের| যাকোবই এইসব উপহার হিসাবে আপনার কাছে পাঠিয়েছেন. আর যাকোব নিজেও পেছন পেছন আসছেন|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তুমি উত্তর করবে, “এই সব আপনার দাস যাকোবের; তিনি উপহার হিসাবে এই সব আমার প্রভু এষৌর জন্য পাঠালেন;” আর দেখুন, তিনিও আমাদের পিছনে আসছেন।