Genesis 32:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আরও বলো, দেখুন, আপনার গোলাম ইয়াকুবও আমাদের পিছনে আসছেন। কেননা তিনি বললেন, আমি আগে উপহার পাঠিয়ে তাঁকে শান্ত করবো, তারপর তাঁর সঙ্গে সাক্ষাৎ করবো, তাতে তিনি আমার প্রতি অনুগ্রহ করলেও করতে পারেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর অবশ্যই বলবে, ‘আপনার দাস যাকোব আমাদের পিছু পিছু আসছেন।’ ” কারণ তিনি ভেবেছিলেন, “আগেভাগেই আমি এই যেসব উপহার পাঠিয়ে দিচ্ছি, সেগুলি দিয়েই আমি তাঁকে শান্ত করব; পরে, আমার সঙ্গে যখন তাঁর দেখা হবে, হয়তো তিনি আমাকে গ্রহণ করবেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আরও বলিও, দেখুন, আপনার দাস যাকোবও আমাদের পশ্চাৎ আসিতেছেন। কেননা তিনি বলিলেন, আমি অগ্রে উপঢৌকন পাঠাইয়া তাঁহাকে শান্ত করিব, পশ্চাৎ তাঁহার সহিত সাক্ষাৎ করিব, তাহাতে তিনি আমার প্রতি অনুগ্রহ করিলেও করিতে পারেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আরও বলিও, দেখুন, আপনার দাস যাকোবও আমাদের পশ্চাতে আসিতেছেন। কেননা তিনি কহিলেন, আমি অগ্রে উপঢৌকন পাঠাইয়া তাঁহাকে শান্ত করিব, পশ্চাৎ তাঁহার সহিত সাক্ষাৎ করিব, তাহাতে তিনি আমার প্রতি অনুগ্রহ করিলেও করিতে পারেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর শেষে বলবে, ‘আপনার দাস যাকোব আমাদের পিছনেই আছেন।’ ” যাকোব মনে মনে এই চিন্তা করলেন, “আমার আগে আগে যে উপহার যাচ্ছে তা দিয়ে আমি তাঁকে শান্ত করে নেব। তার পরে যখন তাঁর সংগে আমার দেখা হবে তখন আমাকে গ্রহণ করতে হয়তো তাঁর কোন আপত্তি থাকবে না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর শেষে বলবে, ‘আপনার গোলাম ইয়াকুব আমাদের পিছনেই আছেন।’ ” ইয়াকুব মনে মনে এই চিন্তা করলেন, “আমার আগে আগে যে উপহার যাচ্ছে তা দিয়ে আমি তাঁকে শান্ত করে নেব। তার পরে যখন তাঁর সংগে আমার দেখা হবে তখন আমাকে গ্রহণ করতে হয়তো তাঁর কোন আপত্তি থাকবে না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা তাঁকে আরও বলো যে আপনার দাস যাকোব পিছনে আসছেন। যাকোব ভাবলেন, আমি আগে উপহার পাঠিয়ে তাঁকে সন্তুষ্ট করব, তারপর গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করব, তাহলে হয়তো তিনি আমার প্রতি সদয় হবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা বলবে, ‘এই উপহার আপনার জন্যে আর আপনার দাস যাকোব আমাদের পেছনেই আসছেন|’” যাকোব বলল, “যদি আমি এই লোকদের উপহার সমেত আমার আগে পাঠাই তবে হয়তো এষৌ আমায় ক্ষমা করে গ্রহণ করবেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আরো বল, দেখুন, আপনার দাস যাকোবও আমাদের পিছনে আসছেন।” কারণ তিনি বললেন, “আমি আগে উপহার পাঠিয়ে তাঁকে শান্ত করব, পরে তাঁর সঙ্গে দেখা করব, তাতে তিনি আমার প্রতি অনুগ্রহ করলেও করতে পারেন।”