Genesis 32:24 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইয়াকুব সেখানে একাকী রইলেন এবং এক জন পুরুষ প্রভাত পর্যন্ত তাঁর সঙ্গে মল্লযুদ্ধ করলেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব যাকোব একাই থেকে গেলেন, এবং একজন লোক ভোর হয়ে ওঠা পর্যন্ত তাঁর সঙ্গে কুস্তি লড়লেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যাকোব তথায় একাকী রহিলেন, এবং এক পুরুষ প্রভাত পর্য্যন্ত তাঁহার সহিত মল্লযুদ্ধ করিলেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যাকোব তথায় একাকী রহিলেন, এবং এক পুরুষ প্রভাত পর্যন্ত তাঁহার সহিত মল্লযুদ্ধ করিলেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাতে যাকোব একাই রয়ে গেলেন। তখন একজন লোক এসে ভোর না হওয়া পর্যন্ত তাঁর সংগে কুস্তি করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাতে ইয়াকুব একাই রয়ে গেলেন। তখন একজন লোক এসে ভোর না হওয়া পর্যন্ত তাঁর সংগে কুস্তি করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি সেখানে একাই রইলেন আর এক ব্যক্তি তাঁর সঙ্গে সকাল পর্যন্ত মল্লযুদ্ধ করলেন। যাকোবকে পরাস্ত করতে না পেরে সেই ব্যক্তি তাঁর ঊরুদেশে আঘাত করলেন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অবশেষে যাকোব নদী পার হবার জন্য রইল| কিন্তু সে একা পার হবার আগে একজন পুরুষ এসে তার সঙ্গে মল্লযুদ্ধ করলেন| সূর্য্য ওঠার আগে পর্যন্ত সেই পুরুষটি তার সঙ্গে যুদ্ধ করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যাকোব সেখানে একা থাকলেন এবং এক পুরুষ ভোর পর্যন্ত তাঁর সঙ্গে মল্লযুদ্ধ করলেন;