Genesis 32:30 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন ইয়াকুব সেই স্থানের নাম রাখলেন পনূয়েল (আল্লাহ্‌র মুখ); কেননা তিনি বললেন, আমি আল্লাহ্‌কে সামনাসামনি দেখলাম, তবুও আমার প্রাণ বাঁচলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব যাকোব এই বলে সেই স্থানটির নাম রাখলেন পনূয়েল, “আমি ঈশ্বরকে সামনাসামনি দেখেছি, আর তাও আমার প্রাণরক্ষা হয়েছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন যাকোব সেই স্থানের নাম পনূয়েল [ঈশ্বরের মুখ] রাখিলেন; কেননা তিনি কহিলেন, আমি ঈশ্বরকে সম্মুখাসম্মুখি হইয়া দেখিলাম, তথাপি আমার প্রাণ বাঁচিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন যাকোব সেই স্থানের নাম পনূয়েল [ঈশ্বরের মুখ] রাখিলেন; কেননা তিনি কহিলেন, আমি ঈশ্বরকে সম্মুখাসম্মুখি হইয়া দেখিলাম, তথাপি আমার প্রাণ বাঁচিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন যাকোব সেই জায়গাটার নাম রাখলেন পনূয়েল (যার মানে “ঈশ্বরের মুখ”)। তিনি বললেন, “আমি ঈশ্বরকে সামনাসামনি দেখেও বেঁচে রয়েছি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন ইয়াকুব সেই জায়গাটার নাম রাখলেন পনূয়েল (যার মানে “আল্লাহ্‌র মুখ”)। তিনি বললেন, “আমি আল্লাহ্‌কে সামনাসামনি দেখেও বেঁচে রয়েছি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন যাকোব সেই জায়গার নাম রাখলেন পনুয়েল (অর্থাৎ ঈশ্বরের মুখ)। তিনি বললেন, আমি ঈশ্বরকে মুখোমুখি দেখেও প্রাণে বেঁচে গেছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই যাকোব সেই জায়গার নাম পনূয়েল রাখল| যাকোব বলল, “এই স্থানেই আমি ঈশ্বরকে মুখোমুখি দেখলাম কিন্তু তাও প্রাণে বাঁচলাম|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন যাকোব সেই জায়গার নাম পনূ য়েল [ঈশ্বরের মুখ] রাখলেন; কারণ তিনি বললেন, “আমি ঈশ্বরকে সামনাসামনি হয়ে দেখলাম, তবুও আমার প্রাণ বাঁচল।”