Genesis 32:32 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই কারণে বনি-ইসরাইলরা আজও ঊরুর জোড়ার উপরিস্থ ঊরুসন্ধির শিরা ভোজন করে না, কেননা তিনি ইয়াকুবের ঊরুর জোড়ায় অর্থাৎ ঊরুসন্ধির শিরায় আঘাত করেছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই আজও পর্যন্ত ইস্রায়েলীরা ঊরুর কোটরের সঙ্গে সংলগ্ন কণ্ডরা খায় না, যেহেতু কণ্ডরার কাছেই যাকোবের ঊরুর কোটর স্পর্শ করা হয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই কারণ ইস্রায়েল সন্তানেরা অদ্যাপি শ্রোণিফলকের উপরিস্থ ঊরুসন্ধির শিরা ভোজন করে না, কেননা তিনি যাকোবের শ্রোণিফলক অর্থাৎ ঊরুসন্ধির শিরা স্পর্শ করিয়াছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই কারণ ইস্রায়েল-সন্তানেরা অদ্যাপি শ্রোণিফলকের উপরিস্থ ঊরুসন্ধির শিরা ভোজন করে না, কেননা তিনি যাকোবের শ্রোণিফলক অর্থাৎ ঊরুসন্ধির শিরা স্পর্শ করিয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এইজন্যই ইস্রায়েলীয়েরা আজও ঊরুর জোড়ার উপরকার মাংস খায় না, কারণ ঊরুর জোড়ার উপরেই যাকোবকে আঘাত করা হয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এইজন্যই বনি-ইসরাইলরা আজও রানের জোড়ার উপরকার গোশ্‌ত খায় না, কারণ রানের জোড়ার উপরেই ইয়াকুবকে আঘাত করা হয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই কারণে ইসরায়েলীরা আজও ঊরুসন্ধির স্নায়ুমন্ডলের উপরে যে মাংসপেশী থাকে তা খায় না। কারণ সেই ব্যক্তি যাকোবের ঊরুদেশে আঘাত করেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেইজন্য আজও ইস্রায়েলীয়রা উরুসন্ধির পেশী ভোজন করে না, কারণ যাকোবের সেই পেশীই আহত হয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই কারণ ইস্রায়েল-সন্তানেরা আজও ঊরুসন্ধির হাড়ের উপরের ঊরুসন্ধির শিরা খায় না, কারণ তিনি যাকোবের ঊরুসন্ধির হাড় অর্থাৎ ঊরুসন্ধির শিরা স্পর্শ করেছিলেন।