Genesis 32:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি তাদেরকে এই হুকুম করলেন, তোমরা আমার মালিক ইস্‌কে বলবে, আপনার গোলাম ইয়াকুব আপনাকে জানালেন, আমি প্রবাসে এই পর্যন্ত লাবনের কাছে ছিলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি তাদের নির্দেশ দিলেন: “আমার প্রভু এষৌকে তোমাদের একথাই বলতে হবে: ‘আপনার দাস যাকোব বলেছেন, আমি লাবনের সঙ্গে বসবাস করছিলাম এবং এতদিন সেখানেই ছিলাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি তাহাদিগকে এই আজ্ঞা করিলেন, তোমরা আমার প্রভু এষৌকে বলিবে, আপনার দাস যাকোব আপনাকে জানাইলেন, আমি লাবনের কাছে প্রবাস করিতেছিলাম, এ পর্য্যন্ত অবস্থিতি করিয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি তাহাদিগকে এই আজ্ঞা করিলেন, তোমরা আমার প্রভু এষৌকে বলিবে, আপনার দাস যাকোব আপনাকে জানাইলেন, আমি লাবণের নিকটে প্রবাস করিতেছিলাম, এই পর্যন্ত অবস্থিতি করিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি তাদের বলে দিলেন যেন তারা তাঁর মনিব এষৌকে জানায় যে, তাঁর দাস যাকোব বলছে, “আমি এই পর্যন্ত লাবনের কাছে ছিলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি তাদের বলে দিলেন যেন তারা তাঁর প্রভু ইস্‌কে জানায় যে, তাঁর গোলাম ইয়াকুব বলছে, “আমি এই পর্যন্ত লাবনের কাছে ছিলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা গিয়ে আমার অগ্রজ এষৌকে বলবে, হুজুর, আপনার দাস যাকোব এই কথা বলে পাঠিয়েছেন: আমি এতদিন লাবণের কাছেই ছিলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“এই সব কথা আমার মনিব এষৌকে গিয়ে বলো| আপনার দাস যাকোব বলে: আমি এতগুলি বছর লাবনের কাছে কাটিয়েছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি তাদেরকে এই আজ্ঞা করলেন, “তোমরা আমার প্রভু এষৌকে বলবে, আপনার দাস যাকোব আপনাকে জানালেন, আমি লাবনের কাছে বাস করছিলাম, এ পর্যন্ত থেকেছি।