Genesis 32:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার গরু, গাধা, ভেড়ার পাল ও গোলাম বাঁদী আছে, আর আমি মালিকের দৃষ্টিতে অনুগ্রহ লাভের জন্য আপনাকে সংবাদ পাঠালাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার কাছে গবাদি পশুপাল ও গাধা, মেষ ও ছাগল, এবং দাস-দাসী আছে। এখন আমি আমার প্রভুকে এই খবর পাঠাচ্ছি, যেন আমি আপনার দৃষ্টিতে দয়া পাই।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার গোরু, গর্দ্দভ, মেষপাল ও দাস দাসী আছে, আর আমি প্রভুর অনুগ্রহদৃষ্টি পাইবার জন্য আপনাকে সংবাদ পাঠাইলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার গরু, গর্দভ, মেষপাল ও দাস-দাসী আছে, আর আমি প্রভুর অনুগ্রহদৃষ্টি পাইবার জন্য আপনাকে সংবাদ পাঠাইলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার গরু-গাধা, ছাগল-ভেড়া এবং দাস-দাসী সবই আছে। আমার মনিবের কাছে দয়া পাব এই আশা করেই আমি আগে থেকেই আপনাকে খবর দিচ্ছি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার গরু-গাধা, ছাগল-ভেড়া এবং গোলাম ও বাঁদী সবই আছে। আমার প্রভুর কাছে দয়া পাব এই আশা করেই আমি আগে থেকেই আপনাকে খবর দিচ্ছি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার বলদ, গাধা, ভেড়ার পাল ও দাসদাসী সবই আছে। আপনার কৃপাদৃষ্টি লাভ করার জন্য আমি একথা আপনাকে জানালাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার অনেক গরু, গাধা, মেষপাল, লোকজন ও দাসী রয়েছে| মহাশয় আমি এই বার্তা পাঠিয়ে অনুরোধ করছি, আপনি আমাদের গ্রহণ করুন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার গরু, গাধা, ভেড়ার পাল ও দাস দাসী আছে, আর আমি প্রভুর অনুগ্রহ দৃষ্টি পাবার জন্য আপনাকে খবর পাঠালাম।”