Genesis 32:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বললেন, ইস্ এসে যদি এক দলকে প্রহার করেন, তবু অন্য দল অবশিষ্ট থেকে রক্ষা পাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি ভাবলেন, “এষৌ যদি এসে একটি দলকে আক্রমণ করেন, তবে অন্য দলটি পালিয়ে যেতে পারবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কহিলেন, এষৌ আসিয়া যদ্যপি এক দলকে প্রহার করেন, তথাপি অন্য দল অবশিষ্ট থাকিয়া রক্ষা পাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কহিলেন, এষৌ আসিয়া যদ্যপি এক দলকে প্রহার করেন, তথাপি অন্য দল অবশিষ্ট থাকিয়া রক্ষা পাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি ভাবলেন, এষৌ যদি এসে এক দলকে আক্রমণ করে তবে অন্য দলটি পালাতে পারবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি ভাবলেন, ইস্ যদি এসে এক দলকে হামলা করে তবে অন্য দলটি পালাতে পারবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি ভাবলেন, এষৌ যদি এক দলকে আক্রমণ করে ধ্বংস করেন তা হলেও অন্য দলটি রক্ষা পাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাকোব বলল, “যদি এষৌ এসে এক দলকে ধ্বংস করে তবে অপর দল নিশ্চয় পালিয়ে রক্ষা পাবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বললেন, “এষৌ এসে যদিও এক দলকে আক্রমণ করেন, তবুও অন্য দল অবশিষ্ট থেকে রক্ষা পাবে।”