Genesis 32:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন ইয়াকুব বললেন, হে আমার পিতা ইব্রাহিমের আল্লাহ্‌ ও আমার পিতা ইস্‌হাকের আল্লাহ্‌, তুমি মাবুদ নিজে আমাকে বলেছিলে, তোমার দেশে জ্ঞাতিদের কাছে ফিরে যাও, তাতে আমি তোমার মঙ্গল করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে যাকোব প্রার্থনা করলেন, “হে সদাপ্রভু, আমার পূর্বপুরুষ অব্রাহামের ঈশ্বর, আমার বাবা ইস্‌হাকের ঈশ্বর, তুমিই তো আমাকে বলেছ, ‘তোমার দেশে ও তোমার আত্মীয়স্বজনদের কাছে ফিরে যাও, এবং আমি তোমাকে সমৃদ্ধিশালী করব,’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন যাকোব কহিলেন, হে আমার পিতা অব্রাহামের ঈশ্বর ও আমার পিতা ইস্‌হাকের ঈশ্বর, তুমি সদাপ্রভু আপনি আমাকে বলিয়াছিলে, তোমার দেশে জ্ঞাতিদের নিকটে ফিরিয়া যাও, তাহাতে আমি তোমার মঙ্গল করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন যাকোব কহিলেন, হে আমার পিতা অব্রাহামের ঈশ্বর ও আমার পিতা ইস্‌হাকের ঈশ্বর, তুমি সদাপ্রভু নিজে আমাকে বলিয়াছিলে, তোমার দেশে জ্ঞাতিদের নিকটে ফিরিয়া যাও, তাহাতে আমি তোমার মঙ্গল করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যাকোব ঈশ্বরের কাছে এই বলে প্রার্থনা করলেন, “হে সদাপ্রভু, আমার পূর্বপুরুষ অব্রাহামের ঈশ্বর, আমার বাবা ইস্‌হাকের ঈশ্বর, তুমিই তো আমাকে বলেছ আমার দেশে, আমার নিজের লোকদের কাছে ফিরে যেতে, আর সেখানেই তুমি আমার মংগল করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইয়াকুব আল্লাহ্‌র কাছে এই বলে মুনাজাত করলেন, “হে মাবুদ, আমার পূর্বপুরুষ ইব্রাহিমের আল্লাহ্‌, আমার বাবা ইসহাকের আল্লাহ্‌, তুমিই তো আমাকে বলেছ আমার দেশে, আমার নিজের লোকদের কাছে ফিরে যেতে, আর সেখানেই তুমি আমার মংগল করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যাকোব প্রভু পরমেশ্বরের কাছে নিবেদন করলেন, হে আমার পিতৃপুরুষ অব্রাহাম ও ইস্‌হাকের আরাধ্য ঈশ্বর। হে প্রভু! তুমিই আমাকে বলেছিলে, স্বদেশে আত্মীয়স্বজনের কাছে তুমি ফিরে যাও, আমি তোমার মঙ্গল করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাকোব বলল, “হে আমার পিতা অব্রাহামের ঈশ্বর, আমার পিতা ইসহাকের ঈশ্বর! প্রভু তুমিই আমাকে আমার দেশে আমার পরিবারের কাছে ফিরে যেতে বলেছিলে| তুমি বলেছিলে আমার মঙ্গল করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন যাকোব বললেন, “হে আমার বাবা অব্রাহামের ঈশ্বর ও আমার বাবা ইসহাকের ঈশ্বর, তুমি সদাপ্রভু নিজে আমাকে বলেছিলে, তোমার দেশে আত্মীয়দের কাছে ফিরে যাও, তাতে আমি তোমার মঙ্গল করব।