Genesis 33:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ইয়াকুব চোখ তুলে চেয়ে দেখলেন, ইস্ আসছেন, আর তাঁর সঙ্গে চার শত লোক। তখন তিনি বালকদেরকে ভাগ করে লেয়া, রাহেলা ও দুই বাঁদীর হাতে দিলেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যাকোব চোখ তুলে তাকিয়ে সেই এষৌকে দেখতে পেলেন, যিনি 400 জন লোক নিয়ে এগিয়ে আসছিলেন; অতএব তিনি লেয়া, রাহেল ও দুই দাসীর মধ্যে সন্তানদের ভাগাভাগি করে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যাকোব চক্ষু তুলিয়া চাহিলেন, আর দেখ, এষৌ আসিতেছেন, ও তাঁহার সহিত চারি শত লোক। তখন তিনি বালকদিগকে বিভাগ করিয়া লেয়াকে, রাহেলকে ও দুই দাসীকে সমর্পণ করিলেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যাকোব চক্ষু তুলিয়া চাহিলেন, আর দেখ, এষৌ আসিতেছেন, ও তাঁহার সহিত চারি শত লোক। তখন তিনি বালকদিগকে বিভাগ করিয়া লেয়াকে, রাহেলকে ও দুই দাসীকে সমর্পণ করিলেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পথ চলতে চলতে যাকোব দেখলেন যে, এষৌ চারশো লোক সংগে নিয়ে তাঁর দিকে এগিয়ে আসছেন। তিনি তখন লেয়া, রাহেল আর সেই দুই দাসীর মধ্যে সন্তানদের ভাগ করে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পথ চলতে চলতে ইয়াকুব দেখলেন যে, ইস্ চারশো লোক সংগে নিয়ে তাঁর দিকে এগিয়ে আসছেন। তিনি তখন লেয়া, রাহেলা আর সেই দুই বাঁদীর মধ্যে সন্তানদের ভাগ করে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যাকোব দেখলেন এষৌ চারশো লোক সঙ্গে নিয়ে এগিয়ে আসছেন। তিনি তখন তাঁর ছেলেদের লেয়া, রাহেল ও দুই দাসীর মধ্যে ভাগ করে দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাকোব তাকিয়ে দেখলেন এষৌ আসছেন| এষৌ তার সঙ্গে 400 জন লোক নিয়ে আসছিলেন| যাকোব তার পরিবারকে চারটি দলে ভাগ করল| লেয়া এবং তার সন্তানরা একটি দলে, রাহেল ও যোষেফ আর একটি দলে এবং দুই দাসী ও তাদের সন্তানরা আরও দুটি দলে ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে যাকোব চোখ তুলে চাইলেন, আর দেখ, এষৌ আসছেন ও তাঁর সঙ্গে চারশো লোক। তখন তিনি ছেলেদেরকে বিভাগ করে লেয়াকে, রাহেলকে ও দুই দাসীকে সমর্পণ করলেন;