Genesis 33:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইয়াকুব বললেন, তা নয়, আরজ করি, আমি যদি আপনার দৃষ্টিতে অনুগ্রহ লাভ করে থাকি, তবে আমার হাত থেকে উপহার গ্রহণ করুন; কেননা আমি আল্লাহ্র মুখ দর্শনের মত আপনার মুখ দর্শন করলাম, আপনিও আমার প্রতি সন্তুষ্ট হলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যাকোব বললেন, “আপনার দৃষ্টিতে আমি যদি দয়া পেয়েছি, তবে দয়া করে আমার কাছ থেকে এই উপহারটি গ্রহণ করুন। কারণ আপনার মুখ দেখার অর্থ হল ঈশ্বরেরই মুখ দেখা, যেহেতু এখন আপনি দয়া দেখিয়ে আমাকে গ্রহণ করেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাকোব কহিলেন, তাহা নয়, বিনয় করি, আমি যদি আপনার দৃষ্টিতে অনুগ্রহ পাইয়া থাকি, তবে আমার হস্ত হইতে উপঢৌকন গ্রহণ করুন; কেননা আমি ঈশ্বরের মুখ দর্শনের ন্যায় আপনার মুখ দর্শন করিলাম, আপনিও আমার প্রতি প্রসন্ন হইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাকোব কহিলেন, তাহা নয়, বিনয় করি, আমি যদি আপনার দৃষ্টিতে অনুগ্রহ পাইয়া থাকি, তবে আমার হস্ত হইতে উপঢৌকন গ্রহণ করুন; কেননা আমি ঈশ্বরের মুখ দর্শনের ন্যায় আপনার মুখ দর্শন করিলাম, আপনিও আমার প্রতি প্রসন্ন হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যাকোব বললেন, “না, না, আমি আপনাকে মিনতি করে বলছি, যদি আমার উপর আপনার দয়া থাকে তবে আমার দেওয়া এই উপহার আপনি নিন। যখন আপনি আমাকে খুশী মনে গ্রহণই করেছেন তখন আমার কাছে আপনার মুখ দেখা ঈশ্বরের মুখ দেখার মতই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইয়াকুব বললেন, “না, না, আমি আপনাকে মিনতি করে বলছি, যদি আমার উপর আপনার দয়া থাকে তবে আমার দেওয়া এই উপহার আপনি নিন। যখন আপনি আমাকে খুশী মনে কবুলই করেছেন তখন আমার কাছে আপনার মুখ দেখা আল্লাহ্র মুখ দেখার মতই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার যথেষ্ট আছে ভাই, তোমার যা কিছু সব তোমারই থাকুক। যাকোব বললেন, আমি যদি আপনার অনুগ্রহ লাভ করে থাকি তা হলে দয়া করে আমার এই সামান্য উপহার গ্রহণ করুন। কারণ আমি ঈশ্বরের মুখ দর্শন করার মতই আপনার শ্রীমুখ দর্শন করলাম, আর আপনিও আমার প্রতি প্রসন্ন হয়েছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাকোব বলল, “তা না, আমার মিনতি এই যদি সত্যিসত্যি আপনি আমাকে গ্রহণ করে থাকেন তবে আমি যে উপহার আপনাকে দিই তা গ্রহণ করুন| আমি আবার আপনার মুখ দেখতে পেয়ে আনন্দিত| যেন ঈশ্বরেরই মুখ দর্শন করলাম| আপনি যে আমাকে গ্রহণ করলেন এতেই আমি খুব খুশী|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যাকোব বললেন, “তা না, অনুরোধ করি, আমি যদি আপনার দৃষ্টিতে অনুগ্রহ পেয়ে থাকি, তবে আমার হাত থেকে উপহার গ্রহণ করুন; কারণ আমি ঈশ্বরের মুখ দর্শনের মতো আপনার মুখ দর্শন করলাম, আপনিও আমার প্রতি প্রসন্ন হলেন।