Genesis 33:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আরজ করি, আপনার কাছে যে উপহার আনা হয়েছে তা গ্রহণ করুন; কেননা আল্লাহ্‌ আমার প্রতি অনুগ্রহ করেছেন এবং আমার সবই আছে। এভাবে সাধ্যসাধনা করলে ইস্‌ তা গ্রহণ করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আপনার কাছে যে উপহারটি আনা হয়েছে তা দয়া করে গ্রহণ করুন, কারণ ঈশ্বর আমার প্রতি অনুগ্রহশীল হয়েছেন এবং আমার যা যা প্রয়োজন তা আমার কাছে আছে।” আর যেহেতু যাকোব পীড়াপীড়ি করলেন, তাই এষৌ তা গ্রহণ করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বিনয় করি, আপনার কাছে যে উপঢৌকন আনা হইয়াছে, তাহা গ্রহণ করুন; কেননা ঈশ্বর আমার প্রতি অনুগ্রহ করিয়াছেন, এবং আমার সকলই আছে। এইরূপ সাধ্যসাধনা করিলে এষৌ তাহা গ্রহণ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বিনয় করি, আপনার কাছে যে উপঢৌকন আনা হইয়াছে তাহা গ্রহণ করুন; কেননা ঈশ্বর আমার প্রতি অনুগ্রহ করিয়াছেন, এবং আমার সকলই আছে। এইরূপ সাধ্যসাধনা করিলে এষৌ তাহা গ্রহণ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বর আমার প্রতি দয়া করেছেন, আর আমার যথেষ্ট আছে। সেইজন্য এই যে উপহার আপনার কাছে আনা হয়েছে তা আপনি নিন।” যাকোব এইভাবে সাধাসাধি করবার পর এষৌ তা গ্রহণ করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্‌ আমাকে রহমত দান করেছেন, আর আমার যথেষ্ট আছে। সেইজন্য এই যে উপহার আপনার কাছে আনা হয়েছে তা আপনি নিন।” ইয়াকুব এইভাবে সাধাসাধি করবার পর ইস্‌ তা কবুল করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অতএব আপনার জন্য যে উপহার এনেছি দয়া করে গ্রহণ করুন। ঈশ্বরের অনুগ্রহে আমার সব কিছুই আছে। যাকোবের অনুরোধে এষৌ শেষপর্যন্ত সেই উপহার গ্রহণ করলেন। তারপর এষৌ বললেন, চল, এবার আমরা রওনা হই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেইজন্য বিনয় করি আমি যে যে উপহার আপনার জন্য এনেছি তা গ্রহণ করুন| ঈশ্বর আমার প্রতি অনুগ্রহ করেছেন তাই আমার প্রয়োজনের অতিরিক্তই রয়েছে|” এইভাবে যাকোব তার উপহারগুলি স্বীকার করার জন্য এষৌর কাছে বিনতি করল| সেইজন্য এষৌ উপহারগুলি স্বীকার করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অনুরোধ করি, আপনার কাছে যে উপহার আনা হয়েছে, তা গ্রহণ করুন; কারণ ঈশ্বর আমার প্রতি অনুগ্রহ করেছেন এবং আমার সবই আছে।” এই ভাবে অনুরোধ করলে এষৌ তা গ্রহণ করলেন।