Genesis 33:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইস্ বললেন, তবে আমার সঙ্গী কতগুলো লোক তোমার কাছে রেখে যাই। তিনি বললেন, তাতেই বা প্রয়োজন কি? আমার মালিকের দৃষ্টিতে আমি অনুগ্রহ পেলেই হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এষৌ বললেন, “তবে আমার কিছু লোকজন তোমাদের কাছে ছেড়ে যাই!” “কিন্তু তা কেন করবেন?” যাকোব জিজ্ঞাসা করলেন। “আমার প্রভুর দৃষ্টিতে শুধু আমাকে দয়া পেতে দিন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এষৌ কহিলেন, তবে আমার সঙ্গী কতক লোক তোমার নিকটে রাখিয়া যাই। তিনি কহিলেন, তাহাতেই বা প্রয়োজন কি? আমার প্রভুর দৃষ্টিতে আমি অনুগ্রহ পাইলেই হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এষৌ কহিলেন, তবে আমার সঙ্গী কতক লোক তোমার নিকটে রাখিয়া যাই। তিনি কহিলেন, তাহাতেই বা প্রয়োজন কি? আমার প্রভুর দৃষ্টিতে আমি অনুগ্রহ পাইলেই হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন এষৌ বললেন, “তাহলে আমার সংগের কয়েকজন লোককে আমি তোমার কাছে রেখে যাই।” যাকোব বললেন, “তার কি দরকার? আমার মনিবের কাছ থেকে আমি দয়া পেয়েছি সেটাই তো যথেষ্ট।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন ইস্ বললেন, “তাহলে আমার সংগের কয়েকজন লোককে আমি তোমার কাছে রেখে যাই।” ইয়াকুব বললেন, “তার কি দরকার? আমার প্রভুর কাছ থেকে আমি দয়া পেয়েছি সেটাই তো যথেষ্ট।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এষৌ বললেন, তা হলে আমার সঙ্গী লোকজনের কয়েকজনকে তোমার কাছে রেখে যাই। যাকোব বললেন, তারই বা দরকার কি? আপনার কৃপাদৃষ্টি আমার উপর থাকলেই যথেষ্ট।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই এষৌ বললেন, “তবে তোমাকে সাহায্য করার জন্য আমার কিছু লোক তোমার কাছে রেখে যাই|” কিন্তু যাকোব বলল, “আপনি বড়ই দয়ালু কিন্তু সেটারই বা প্রয়োজন কি?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এষৌ বললেন, “তবে আমার সঙ্গী কিছু লোক তোমার কাছে রেখে যাই।” তিনি বললেন, “তাতেই বা প্রয়োজন কি? আমার প্রভুর দৃষ্টিতে আমি অনুগ্রহ পেলেই হল।”