Genesis 33:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু ইয়াকুব সুক্কোতে গমন করে নিজের জন্য বাড়ি ও পশুদের জন্য কয়েকটি কুটির তৈরি করলেন, এজন্য সেই স্থান সুক্কোৎ (কুটিরগুলো) নামে আখ্যাত আছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যাকোব, অবশ্য, সেই সুক্কোতে চলে গেলেন, যেখানে তিনি নিজের জন্য এক বাড়ি ও তাঁর গৃহপালিত পশুপালের জন্য নিরাপদ আশ্রয়স্থল তৈরি করলেন। সেই কারণে সেই স্থানটিকে সুক্কোৎ বলে ডাকা হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু যাকোব সুক্কোতে গমন করিয়া আপনার জন্য গৃহ ও পশুদের জন্য কয়েকটী কুটীর নির্ম্মাণ করিলেন, এই জন্য সেই স্থান সুক্কোৎ [কুটীর সকল] নাম আখ্যাত আছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু যাকোব সুক্কোতে গমন করিয়া আপনার জন্য গৃহ ও পশুদের জন্য কয়েকটি কুটির নির্মাণ করিলেন, এই জন্য সেই স্থান সুক্কোৎ [কুটির সকল] নামে আখ্যাত আছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর যাকোব যাত্রা করে সুক্কোতে গিয়ে পৌঁছালেন। তিনি নিজের জন্য সেখানে একটা ঘর তৈরী করলেন এবং তাঁর পশুপালের জন্য কয়েকটা কুঁড়ে-ঘর তৈরী করলেন। এইজন্যই সেই জায়গাটার নাম হয়েছিল সুক্কোৎ (যার মানে “কুঁড়ে-ঘর”)।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর ইয়াকুব যাত্রা করে সুক্কোতে গিয়ে পৌঁছালেন। তিনি নিজের জন্য সেখানে একটা ঘর তৈরী করলেন এবং তাঁর পশুপালের জন্য কয়েকটা কুঁড়ে-ঘর তৈরী করলেন। এইজন্যই সেই জায়গাটার নাম হয়েছিল সুক্কোৎ (যার মানে “কুঁড়ে-ঘর”)।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আর যাকোব সুক্কোতের দিকে রওনা হলেন এবং সেখানে পৌঁছে নিজের থাকার জন্য ঘর এবং পশুপালের জন্য কয়েকটি চালা তৈরী করলেন। এই জন্যই সেই জায়গার নাম হলো সুক্কোত (চালাঘর)।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু যাকোব সুক্কোতে গেল| সেই জায়গায় সে নিজের জন্য একটা গৃহ তৈরী করল আর তার পশুপালের জন্য ছাউনি তৈরী করল| এইজন্য সেই জায়গার নাম রাখা হল সুক্কোৎ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু যাকোব সুক্কোতে গিয়ে নিজের জন্য গৃহ ও পশুদের জন্য কয়েকটি ঘর তৈরী করলেন, এই জন্য সেই জায়গা সুক্কোৎ [কুটীর সকল] নামে আখ্যাত আছে।