Genesis 33:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ইয়াকুব পদ্দন্-অরাম থেকে এসে সহিসালামতে কেনান দেশের শিখিম নগরে উপস্থিত হলেন এবং নগরের বাইরে তাঁবু স্থাপন করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পদ্দন-আরাম থেকে চলে আসার পর যাকোব নিরাপদে কনান দেশের শিখিম নগরে পৌঁছে গেলেন এবং সেই নগরের কাছেই নিজের শিবির স্থাপন করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যাকোব পদ্দন্-অরাম হইতে আসিয়া, কুশলে কনান দেশস্থ শিখিমের নগরে উপস্থিত হইয়া, নগরের বাহিরে তাম্বু স্থাপন করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যাকোব পদ্দন্-অরাম হইতে আসিয়া, কুশলে কনান দেশের শিখিমের নগরে উপস্থিত হইয়া, নগরের বাহিরে তাম্বু স্থাপন করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পদ্দন-অরাম থেকে বের হয়ে আসবার পর যাকোব নিরাপদে কনান দেশের শিখিম শহরে গিয়ে উপস্থিত হলেন। তিনি শহরের বাইরে তাম্বু ফেললেন এবং সেই জমিটুকু পরে শিখিমের বাবা হমোরের ছেলেদের কাছ থেকে একশো কসীতা দিয়ে কিনে নিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পদ্দন-ইরাম থেকে বের হয়ে আসবার পর ইয়াকুব সহিসালামতে কেনান দেশের শিখিম শহরে গিয়ে উপস্থিত হলেন। তিনি শহরের বাইরে তাম্বু ফেললেন এবং সেই জমিটুকু পরে শিখিমের পিতা হমোরের ছেলেদের কাছ থেকে একশো কসীতা দিয়ে কিনে নিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যাকোব পদ্দন-অরাম থেকে যাত্রা করে নিরাপদে কনান দেশের শেখেম নগরে এসে উপস্থিত হলেন এবং নগরের উপকন্ঠে শিবির স্থাপন করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাকোব নিরাপদে পদ্দম্-অরাম হতে যাত্রা করে কনান দেশের শিখিম নগরে এসে উপস্থিত হল| সেই শহরের কাছে এক মাঠের মধ্যে সে শিবির স্থাপন করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে যাকোব পদ্দন্-অরাম থেকে এসে, নিরাপদে কনান দেশের শিখিম নগরে উপস্থিত হয়ে, নগরের বাইরে তাঁবু স্থাপন করলেন।