Genesis 33:19 — Compare Translations
7 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে শিখিমের পিতা হমোরের সন্তানদেরকে রূপার এক শত কসীতা (মুদ্রা) দিয়ে তিনি তাঁর তাঁবু স্থাপনের জন্য ভূমিখণ্ড ক্রয় করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
100 রৌপমুদ্রা দিয়ে, তিনি শিখিমের বাবা হমোরের ছেলেদের কাছ থেকে সেই জমিখণ্ডটি কিনলেন, যেখানে তিনি তাঁবু খাটিয়েছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে শিখিমের পিতা যে হমোর, তাহার সন্তানদিগকে রৌপ্যের এক শত কসীতা [মুদ্রা] দিয়া তিনি আপন তাম্বু স্থাপনের ভূমিখণ্ড ক্রয় করিলেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে শিখিমের পিতা যে হমোর, তাহার সন্তানদিগকে রৌপ্যের একশত কসীতা [মুদ্রা] দিয়া তিনি আপন তাম্বু স্থাপনের ভূমিখণ্ড ক্রয় করিলেন;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি যেখানে শিবির স্থাপন করেছিলেন সেই জায়গাটুকু তিনি শেখেমের পিতা হামোরের বংশধরদের কাছ থেকে একশো রৌপ্যমুদ্রার বিনিময়ে কিনে নিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শিখিমের পিতা হামোরের কাছ থেকে যাকোব ঐ মাঠটি 100 রৌপ্য খণ্ড দিয়ে কিনেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে শিখিমের বাবা যে হমোর, তাঁর ছেলেদেরকে রূপার একশো কসীতা [মুদ্রা] দিয়ে তিনি নিজের তাঁবু স্থাপনের ভূমিখণ্ড কিনলেন