Genesis 33:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সকলের সম্মুখে দুই বাঁদী ও তাদের সন্তানদেরকে, তার পিছনে লেয়া ও তাঁর সন্তানদেরকে, সকলের পিছনে রাহেলা ও ইউসুফকে রাখলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সামনের দিকে তিনি দাসীদের ও তাদের সন্তানদের, পরে লেয়া ও তাঁর সন্তানদের এবং পিছন দিকে রাহেল ও যোষেফকে রাখলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সকলের অগ্রে দুই দাসী ও তাহাদের সন্তানদিগকে, তৎপশ্চাৎ লেয়া ও তাঁহার সন্তানদিগকে, সকলের পশ্চাৎ রাহেল ও যোষেফকে রাখিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সকলের অগ্রে দুই দাসী ও তাহাদের সন্তানদিগকে, তৎপশ্চাতে লেয়া ও তাঁহার সন্তানদিগকে, সকলের পশ্চাৎ রাহেল ও যোষেফকে রাখিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দাসী ও তাদের সন্তানদের তিনি প্রথমে রাখলেন। তারপর রাখলেন লেয়া ও তাঁর সন্তানদের এবং শেষে রাখলেন রাহেল ও যোষেফকে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাঁদী ও তাদের সন্তানদের তিনি প্রথমে রাখলেন। তারপর রাখলেন লেয়া ও তাঁর সন্তানদের এবং শেষে রাখলেন রাহেলা ও ইউসুফকে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঐ দুই দাসী ও তাদের ছেলেদের তিনি সামনের সারিতে, তার পরে লেয়া ও তাঁর ছেলেদের এবং সকলের পিছনে রাহেল ও যোষেফকে দাঁড় করিয়ে দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাকোব তার দাসীদের সন্তানদের সামনে রাখল| লেয়া এবং তার সন্তানদের সে তাদের পেছনে রাখল| যাকোব রাহেল ও যোষেফকে সবশেষে রাখল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সবার আগে দুই দাসী ও তাদের ছেলেমেয়েদেরকে, তার পিছনে লেয়া ও তাঁর ছেলেমেয়েদেরকে, সবার পিছনে রাহেল ও যোষেফকে রাখলেন।