Genesis 33:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি সেই স্থানে একটি কোরবানগাহ্‌ তৈরি করে তার নাম এল্‌-ইলাহী-ইসরাইল (আল্লাহ্‌, ইসরাইলের আল্লাহ্‌) রাখলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেখানে তিনি একটি যজ্ঞবেদি নির্মাণ করে সেটির নাম রাখলেন এল্-এলোহে-ইস্রায়েল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং তথায় এক যজ্ঞবেদি নির্ম্মাণ করিয়া তাহার নাম এল্-ইলোহে-ইস্রায়েল [ঈশ্বর, ইস্রায়েলের ঈশ্বর] রাখিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং তথায় এক যজ্ঞবেদি নির্মাণ করিয়া তাহার নাম এল্‌-ইলোহে-ইস্রায়েল [ঈশ্বর, ইস্রায়েলের ঈশ্বর] রাখিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেখানে তিনি একটা বেদী তৈরী করে তার নাম দিলেন এল্‌-ইলোহে-ইস্রায়েল (যার মানে “ইস্রায়েলের ঈশ্বরই ঈশ্বর”)।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেখানে তিনি একটা কোরবানগাহ্‌ তৈরী করে তার নাম দিলেন এল্‌-ইলাহী-ইসরাইল (যার মানে “ইসরাইলের আল্লাহ্‌ই আল্লাহ্‌”)।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেখানে তিনি একটি বেদী প্রতিষ্ঠা করে তার নাম রাখলেন ‘এল্-এলোহে-ইসরায়েল’,(ঈশ্বর ইসরায়েলের ঈশ্বর)।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাকোব সেই জায়গায় ঈশ্বরের উপাসনা করার জন্য এক বেদী তৈরী করে তার নাম রাখল, “এল্ ইলোহে, ইস্রায়েলের ঈশ্বর|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং সেখানে এক যজ্ঞবেদি নির্মাণ করে তার নাম এল-ইলহে -ইস্রায়েল [ঈশ্বর, ইস্রায়েলের ঈশ্বর] রাখলেন।