Genesis 33:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি নিজে সকলের আগে গিয়ে সাতবার ভূমিতে উবুড় হয়ে সালাম করতে করতে তাঁর ভাইয়ের কাছে উপস্থিত হলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি স্বয়ং সবার আগে এগিয়ে গেলেন এবং তাঁর দাদার কাছাকাছি পৌঁছে সাতবার মাটিতে মাথা ঠেকিয়ে অভিবাদন জানালেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে আপনি সকলের অগ্রে গিয়া সাত বার ভূমিতে প্রণিপাত করিতে করিতে আপন ভ্রাতার নিকটে উপস্থিত হইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে আপনি সকলের অগ্রে গিয়া সাত বার ভূমিতে প্রণিপাত করিতে করিতে আপন ভ্রাতার নিকটে উপস্থিত হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু তিনি নিজে তাঁদের আগে আগে গেলেন। যেতে যেতে তিনি মাটিতে মাথা ঠেকিয়ে সাতবার ভাইকে প্রণাম করলেন এবং এইভাবে তাঁর কাছে গিয়ে উপস্থিত হলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু তিনি নিজে তাঁদের আগে আগে গেলেন। যেতে যেতে তিনি মাটিতে উবুড় হয়ে সাতবার ভাইকে সালাম জানালেন এবং এইভাবে তাঁর কাছে গিয়ে উপস্থিত হলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর তিনি তাদের ছেড়ে এগিয়ে গেলেন এবং মাটিতে সাতবার প্রণিপাত করতে করতে তাঁর ভাইয়ের কাছে গিয়ে উপস্থিত হলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাকোব নিজে এষৌর দিকে এগিয়ে গেল| এর ফলে এষৌর সাথেই প্রথমে তার সাক্ষাৎ হল| যাকোব তার ভাইয়ের দিকে হেঁটে যাবার সময় সাতবার আভূমি প্রণত হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে নিজে সবার আগে গিয়ে সাত বার ভূমিতে নত হতে হতে নিজের ভাইয়ের কাছে উপস্থিত হলেন।