Genesis 33:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ইস্ জিজ্ঞাসা করলেন, আমি যে সমস্ত পশুপাল দেখলাম, সেই সমস্ত কিসের জন্য? তিনি বললেন, মালিকের দৃষ্টিতে অনুগ্রহ লাভের জন্য।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এষৌ জিজ্ঞাসা করলেন, “যেসব মেষ ও পশুপালের সঙ্গে আমার দেখা হল, সেগুলির অর্থ কী?” “হে আমার প্রভু, আপনার দৃষ্টিতে দয়া পাওয়ার জন্য,” তিনি বললেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে এষৌ জিজ্ঞাসা করিলেন, আমি যে সকল সমারোহের সহিত মিলিলাম, সে সমস্ত কিসের নিমিত্ত? তিনি কহিলেন, প্রভুর দৃষ্টিতে অনুগ্রহ পাইবার জন্য।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে এষৌ জিজ্ঞাসা করিলেন, আমি যে সকল সমারোহের সহিত মিলিলাম, সেই সমস্ত কিসের নিমিত্ত? তিনি কহিলেন, প্রভুর দৃষ্টিতে অনুগ্রহ পাইবার জন্য।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন এষৌ বললেন, “যে সব দলবলের সংগে পথে আমার দেখা হল সেগুলো কিসের জন্য?” যাকোব বললেন, “ওগুলো আমার মনিবের কাছ থেকে দয়া পাবার জন্য।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন ইস্ বললেন, “যে সব দলবলের সংগে পথে আমার দেখা হল সেগুলো কিসের জন্য?” ইয়াকুব বললেন, “ওগুলো আমার প্রভুর কাছ থেকে দয়া পাবার জন্য।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা যে দলবলের সঙ্গে আমার দেখা হল তাদের কেন পাঠিয়েছ? যাকোব বললেন, আপনার কৃপাদৃষ্টি লাভের আশাতেই এই ব্যবস্থা করা হয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এষৌ বললেন, “আমি এখানে আসার সময় যে জনসমারোহ দেখতে পেলাম তা এবং এইসব পশুই বা কিসের জন্য?” যাকোব বলল, “ঐ সব আপনার জন্য আমার উপহার| যেন আপনি আমাকে গ্রহণ করেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে এষৌ জিজ্ঞাসা করলেন, “আমি যে সব দলের সঙ্গে মিলিত হলাম, সে সমস্ত কিসের জন্য?” তিনি বললেন, “প্রভুর দৃষ্টিতে অনুগ্রহ পাবার জন্য।”