Genesis 34:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর লেয়ার কন্যা দীণা, যাকে তিনি ইয়াকুবের জন্য প্রসব করেছিলেন, সেই দেশের কন্যাদের সঙ্গে দেখা করতে বাইরে গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে মেয়েটিকে লেয়া যাকোবের জন্য জন্ম দিয়েছিলেন, সেই দীণা সেদেশের মহিলাদের সঙ্গে দেখা করার জন্য বাইরে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর লেয়ার কন্যা দীণা, যাহাকে তিনি যাকোবের জন্য প্রসব করিয়াছিলেন, সেই দেশের কন্যাদের সঙ্গে দেখা করিতে বাহিরে গেল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর লেয়ার কন্যা দীণা, যাহাকে তিনি যাকোবের জন্য প্রসব করিয়াছিলেন, সেই দেশের কন্যাদের সঙ্গে দেখা করিতে বাহিরে গেল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লেয়ার গর্ভে দীণা নামে যাকোবের যে মেয়েটির জন্ম হয়েছিল সে একদিন সেখানকার মেয়েদের সংগে দেখা করতে বের হয়ে শিখিম নামে একজন লোকের চোখে পড়ে গেল। এই শিখিম ছিল হিব্বীয় জাতির সর্দার হমোরের ছেলে। শিখিম তাকে ধরে নিয়ে গিয়ে জোর করে তার ইজ্জত নষ্ট করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লেয়ার গর্ভে দীণা নামে ইয়াকুবের যে মেয়েটির জন্ম হয়েছিল সে একদিন সেখানকার মেয়েদের সংগে দেখা করতে বের হয়ে শিখিম নামে একজন লোকের চোখে পড়ে গেল। এই শিখিম ছিল হিব্বীয় জাতির সর্দার হমোরের ছেলে। শিখিম তাকে ধরে নিয়ে গিয়ে জোর করে তার ইজ্জত নষ্ট করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লেয়ার গর্ভে যাকোবের এক কন্যা জন্মেছিল, তার নাম দীনা। সে একদিন ঐ দেশের মেয়েদের সঙ্গে দেখাসাক্ষাৎ করার জন্য বাইরে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দীণা ছিল যাকোব এবং লেয়ার কন্যা| একদিন দীণা সেই জায়গার মেয়েদের সঙ্গে দেখা করতে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর লেয়ার মেয়ে দীণা, যাকে তিনি যাকোবের জন্য প্রসব করেছিলেন, সেই দেশের মেয়েদের সঙ্গে দেখা করতে বাইরে গেল।