Genesis 34:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর শিখিম দীণার পিতাকে ও ভাইদেরকে বললো, আমার প্রতি তোমাদের অনুগ্রহ দৃষ্টি হোক; তা হলে যা বলবে, তা-ই দেব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন শিখিম দীণার বাবাকে ও দাদাদের বলল, “আপনাদের দৃষ্টিতে আমাকে দয়া পেতে দিন, এবং আপনারা যা চান আমি আপনাদের তাই দেব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর শিখিম দীণার পিতাকে ও ভ্রাতৃগণকে কহিল, আমার প্রতি তোমাদের অনুগ্রহদৃষ্টি হউক; তাহা হইলে যাহা বলিবে, তাহাই দিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর শিখিম দীণার পিতাকে ও ভ্রাতৃগণকে বলিল, আমার প্রতি তোমাদের অনুগ্রহ দৃষ্টি হউক; তাহা হইলে যাহা বলিবে, তাহাই দিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এছাড়া শিখিমও মেয়েটির বাবা ও ভাইদের বলল, “আমার উপর যদি আপনাদের দয়া হয়, তবে আপনারা আমার কাছে যা চাইবেন আমি তা-ই দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এছাড়া শিখিমও মেয়েটির পিতা ও ভাইদের বলল, “আমার উপর যদি আপনাদের দয়া হয়, তবে আপনারা আমার কাছে যা চাইবেন আমি তা-ই দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শেখেম দীনার বাবা ও ভাইদের বলল, আমার প্রতি আপনারা অনুগ্রহ করুন, আপনারা যা চাইবেন আমি তা-ই দেব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শিখিম নিজেও যাকোব ও ভাইদের সঙ্গে কথা বললেন| শিখিম বললেন, “দয়া করে আমায় গ্রহণ কর| তোমরা আমাকে যা করতে বলবে তাই-ই করব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর শিখিম দীণার বাবাকে ও ভাইদেরকে বলল, “আমার প্রতি তোমাদের অনুগ্রহ দৃষ্টি হোক; তা হলে যা বলবে, তাই দেব।