Genesis 34:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যৌতুক ও দান যত বেশি চাইবে, তোমাদের কথা অনুসারে তা-ই দেব; কোন মতে আমার সঙ্গে ঐ কন্যার বিয়ে দাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে স্ত্রী-পণ ও উপহার আমাকে দিতে হবে, তা যতই বেশি হোক না কেন, আপনাদের ইচ্ছানুসারে তা আপনারাই ঠিক করুন, আর আপনারা আমার কাছে যা চাইবেন, আমি আপনাদের তাই দেব। শুধু যুবতী মেয়েটিকে আমার স্ত্রীরূপে আমায় দিন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যৌতুক ও দান যত অধিক চাহিবে, তোমাদের কথানুসারে তাহাই দিব; কোন মতে আমার সহিত ঐ কন্যার বিবাহ দেও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যৌতুক ও দান যত অধিক চাহিবে, তোমাদের কথা অনুসারে তাহাই দিব; কোন মতে আমার সহিত ঐ কন্যার বিবাহ দেও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই বিয়ের পণ আর উপহার হিসাবে আপনারা যা দাবি করবেন আমি তা সবই দেব। আপনারা কেবল মেয়েটিকে আমার সংগে বিয়ে দিন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই বিয়ের মহরানা আর উপহার হিসাবে আপনারা যা দাবি করবেন আমি তা সবই দেব। আপনারা কেবল মেয়েটিকে আমার সংগে বিয়ে দিন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কন্যাপণ ও যৌতুক আপনারা যত বেশীই ধার্য করুন না কেন, আপনারা যা চাইবেন আমি তাই দেব। আমার সঙ্গে ঐ কন্যার বিবাহ দিতেই হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি তোমরা আমায় কেবল দীণাকে বিয়ে করতে দাও, তবে তোমাদের চাওয়া যে কোন উপহার আমি তোমাদের দেব| তোমরা যা চাইবে তাই-ই দেব, কেবল দীণাকে বিয়ে করতে দাও|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পণ ও দান যত বেশি চাইবে, তোমাদের কথানুসারে তাই দেব; কোনো মতে আমার সঙ্গে ঐ মেয়ের বিয়ে দাও।”