Genesis 34:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু সে তাদের বোন দীণার ইজ্জত নষ্ট করেছিল বলে ইয়াকুবের পুত্ররা ছলপূর্বক আলাপ করে শিখিমকে ও তার পিতা হামোরকে উত্তর দিল;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেহেতু তাদের বোন দীণাকে কলুষিত করা হয়েছিল, তাই যাকোবের ছেলেরা শিখিম ও তার বাবা হমোরের সঙ্গে কথা বলার সময় ছলনা করে উত্তর দিয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু সে তাহাদের ভগিনী দীণাকে ভ্রষ্ট করিয়াছিল বলিয়া যাকোবের পুত্রগণ ছলপূর্ব্বক আলাপ করিয়া শিখিমকে ও তাহার পিতা হমোরকে উত্তর দিল;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু সে তাহাদের ভগিনী দীণাকে ভ্রষ্ট করিয়াছিল বলিয়া যাকোবের পুত্রগণ ছলপূর্বক আলাপ করিয়া শিখিমকে ও তাহার পিতা হামোরকে উত্তর দিল;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শিখিম তাদের বোন দীণার ইজ্জত নষ্ট করেছিল বলে যাকোবের ছেলেরা তাকে ও তার বাবা হমোরকে কৌশল করে এই উত্তর দিল, “আমরা এই কাজ করতে পারি না। যার সুন্নত করানো হয় নি এমন কারো সংগে আমাদের বোনের বিয়ে দেওয়া আমাদের পক্ষে খুবই অসম্মানের ব্যাপার।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শিখিম তাদের বোন দীণার ইজ্জত নষ্ট করেছিল বলে ইয়াকুবের ছেলেরা তাকে ও তার পিতা হমোরকে কৌশল করে এই জবাব দিল, “আমরা এই কাজ করতে পারি না। যার খৎনা করানো হয় নি এমন কারো সংগে আমাদের বোনের বিয়ে দেওয়া আমাদের পক্ষে খুবই অসম্মানের ব্যাপার।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু সে তাদের বোন দীনার মর্যাদাহানি করেছিল বলে যাকোবের পুত্রেরা ছলনা করে শেখেম ও তার বাবা হামোরকে বলল, আমরা এ কাজ করতে পারি না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাকোবের পুত্ররা শিখিম ও তার পিতাকে মিথ্যা বলব বলে ঠিক করল| ভাইরা তাদের রাগ সামলাতে পারছিল না কারণ শিখিম তাদের বোন দীণার প্রতি এই জঘন্য কাজ করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু সে তাদের বোন দীণাকে ভ্রষ্ট করেছিল বলে যাকোবের ছেলেরা ছলনার সাথে আলাপ করে শিখিমকে ও তাঁর বাবা হমোরকে উত্তর দিল;