Genesis 34:14 — Compare Translations
7 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা তাদেরকে বললো, খৎনা করানো হয় নি এমন লোককে যে আমাদের বোন দিই, এমন কাজ আমরা করতে পারি না; করলে আমাদের দুর্নাম হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা তাদের বলল, “আমরা এরকম কাজ করতে পারব না; আমরা এমন কোনও পুরুষের হাতে আমাদের বোনকে তুলে দিতে পারব না, যার সুন্নত হয়নি। তা আমাদের পক্ষে মর্যাদাহানিকর হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা তাহাদিগকে কহিল, অচ্ছিন্নত্বক লোককে যে আমাদের ভগিনী দিই, এমন কর্ম্ম আমরা করিতে পারি না, করিলে আমাদের দুর্নাম হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা তাহাদিগকে কহিল, অচ্ছিন্নত্বক্ লোককে যে আমাদের ভগিনী দিই, এমন কর্ম আমরা করিতে পারি না; করিলে আমাদের দুর্নাম হইবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বেসুন্নত কোন লোকের সঙ্গে আমাদের বোনের বিবাহ দেওয়া সম্ভব নয়, কারণ এ কাজ আমাদের পক্ষে কলঙ্কজনক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই ভাইরা তাঁকে বলল, “আপনি সুন্নত নন বলে আপনার সঙ্গে আমাদের বোনের বিয়ে দিতে পারি না| যদি আমরা আমাদের বোনকে আপনাকে বিয়ে করতে দিই তা হবে আমাদের পক্ষে এক অপমান|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা তাদেরকে বলল, “অচ্ছিন্নত্বক লোককে যে আমাদের বোনকে দিই, এমন কাজ আমরা করতে পারিনা; করলে আমাদের বদনাম হবে।