Genesis 34:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেবল এই কাজ করলে আমরা তোমাদের কথায় সম্মত হবো; আমাদের মত তোমরা প্রত্যেক পুরুষের যদি খৎনা করাও,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
একটিমাত্র শর্তে শুধু আমরা তোমাদের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারি: তোমাদের সব পুরুষমানুষ সুন্নত করিয়ে যদি আমাদের মতো হয়ে যাও, তবেই তা সম্ভব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেবল এই কর্ম্মটী করিলে আমরা তোমাদের কথায় সম্মত হইব; আমাদের ন্যায় তোমরা প্রত্যেক পুরুষ যদি ছিন্নত্বক হও,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেবল এই কর্মটি করিলে আমরা তোমাদের কথায় সম্মত হইব; আমাদের ন্যায় তোমরা প্রত্যেক পুরুষ যদি ছিন্নত্বক হও,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবে একটা কাজ করলে আমরা এতে রাজী হতে পারি। সেটা হল, আপনাদের প্রত্যেকটি পুরুষকে সুন্নত করিয়ে আমাদের মত হতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবে একটা কাজ করলে আমরা এতে রাজী হতে পারি। সেটা হল, আপনাদের প্রত্যেকটি পুরুষকে খৎনা করিয়ে আমাদের মত হতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কেবল এক শর্তে আমরা রাজি হতে পারি, আপনাদের মধ্যে যারা পুরুষ তারা সকলেই যদি আমাদের মত সুন্নতের সংস্কার পালন করে তাহলেই আমাদের মেয়েদের
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু আপনি এই একটি কাজ করলে আমরা তার সঙ্গে আপনার বিয়ে দিতে পারি| আপনার শহরের প্রত্যেকটি পুরুষকে আমাদের মত সুন্নত হতে হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শুধু এই কাজটি করলে আমরা তোমাদের কথায় রাজি হব; আমাদের মতো তোমরা প্রত্যেক পুরুষ যদি ছিন্নত্বক হও,