Genesis 34:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবে আমরা আমাদের কন্যাদের তোমাদের দেব এবং তোমাদের কন্যাদের আমরা গ্রহণ করবো ও তোমাদের সঙ্গে বাস করে এক জাতি হবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখনই আমাদের মেয়েদের আমরা তোমাদের হাতে তুলে দেব ও তোমাদের মেয়েদের আমরা নিজেদের জন্য গ্রহণ করব। আমরা তোমাদের মধ্যেই স্থায়ীভাবে বসবাস করব এবং তোমাদের সঙ্গে মিলেমিশে এক জাতি হয়ে যাব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তবে আমরা তোমাদিগকে আপনাদের কন্যাগণ দিব, এবং তোমাদের কন্যাগণকে গ্রহণ করিব, ও তোমাদের সহিত বাস করিয়া এক জাতি হইব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তবে আমরা আপনাদের কন্যাগণ তোমাদের দিব, এবং তোমাদের কন্যাগণকে গ্রহণ করিব, ও তোমাদের সহিত বাস করিয়া এক জাতি হইব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাহলে আমাদের মেয়েদের আপনাদের দেব এবং আপনাদের মেয়েদের আমরা নেব; আর আমরা আপনাদের সংগে এক জাতি হয়ে বাস করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাহলে আমাদের মেয়েদের আপনাদের দেব এবং আপনাদের মেয়েদের আমরা নেব; আর আমরা আপনাদের সংগে এক জাতি হয়ে বাস করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আপনাদের হাতে দিতে পারি এবং আপনাদের মেয়েদের আমরা গ্রহণ করতে পারি। আমরা তাহলে আপনাদের সঙ্গে বসবাস করতে পারব এবং আমরা সকলেই তখন এক জাতি হয়ে যাব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাহলে আপনাদের পুত্ররা আমাদের কন্যাদের এবং আমাদের কন্যারা আপনাদের পুত্রদের বিয়ে করতে পারবে| তাহলে আমরা এক জাতি হব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবে আমরা তোমাদেরকে নিজেদের মেয়েদের দেব এবং তোমাদের মেয়েদেরকে গ্রহণ করব ও তোমাদের সঙ্গে বাস করে এক জাতি হব।