Genesis 34:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সেই যুবক অবিলম্বে সেই কাজ করলো, কেননা সে ইয়াকুবের কন্যার প্রতি আসক্ত হয়েছিল; আর সে ছিল তাঁর পিতৃকূলে সবচেয়ে সম্ভ্রান্ত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই যুবকটি, যে তার বাবার পরিবারে সবচেয়ে বেশি সম্মানিত ছিল, সে তাদের কথামতো কাজ করতে একটুও সময় নষ্ট করেনি, কারণ যাকোবের মেয়েকে পেয়ে সে খুশি হয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সেই যুবা অবিলম্বে সেই কর্ম্ম করিল, কেননা সে যাকোবের কন্যাতে প্রীত হইয়াছিল, আর সে আপন পিতৃকুলে সর্ব্বাপেক্ষা সম্ভ্রান্ত ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সেই যুবা অবিলম্বে সেই কর্ম করিল, কেননা সে যাকোবের কন্যাতে প্রীত হইয়াছিল; আর সে তাঁহার পিতৃকুলে সর্বাপেক্ষা সম্ভ্রান্ত ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরিবারের মধ্যে সবচেয়ে সম্মানী লোক শিখিম আর দেরি না করে কথাটা মেনে নিল, কারণ যাকোবের মেয়ের প্রতি তার খুব টান ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরিবারের মধ্যে সবচেয়ে সম্মানী লোক শিখিম আর দেরি না করে কথাটা মেনে নিল, কারণ ইয়াকুবের মেয়ের প্রতি তার খুব টান ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যুবকটি আর দেরী না করে তাদের কথা মতই কাজ করল, কারণ যাকোবের কন্যা তার হৃদয় হরণ করেছিল। শেখেম ছিল তার পিতৃকূলে সবচেয়ে সম্মানিত ব্যক্তি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দীণার ভাইরা যা করতে বলল তাতে শিখিম খুশী হয়ে রাজী হলেন| শিখিম ছিলেন তাঁর পরিবারে সবচেয়ে সম্মানীয় ব্যক্তি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সেই যুবক তাড়াতাড়ি সেই কাজ করল, কারণ সে যাকোবের মেয়েতে প্রীত হয়েছিল; আর সে নিজের বাবার বংশে সবচেয়ে সম্মানীত ছিল।