Genesis 34:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই লোকদের সঙ্গে আমাদের কোন বিরোধ নেই; অতএব তারা এই দেশে বাস ও বাণিজ্য করুক; কেননা দেখ, তাদের সম্মুখে দেশটি সুপ্রশস্ত; এসো, আমরা তাদের কন্যাদেরকে গ্রহণ করি ও আমাদের কন্যাদের তাদেরকে দিই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“এই লোকেরা আমাদের প্রতি বন্ধুভাবাপন্ন,” তারা বলল। “তারা আমাদের দেশেই বসবাস করুক ও এখানেই ব্যবসাবাণিজ্য করুক; এদেশে তাদের জন্য প্রচুর স্থান আছে। আমরা তাদের মেয়েদের বিয়ে করতে পারি ও তারাও আমাদের মেয়েদের বিয়ে করতে পারে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই লোকেরা আমাদের সহিত নির্ব্বিরোধে রহিয়াছে; অতএব তাহারা এই দেশে বাস ও বাণিজ্য করুক; কেননা দেখ, তাহাদের সম্মুখে দেশটী সুপ্রশস্ত; আইস, আমরা তাহাদের কন্যাগণকে গ্রহণ করি, ও আমাদের কন্যাগণ তাহাদিগকে দিই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই লোকেরা আমাদের সহিত নির্বিরোধে রহিয়াছে; অতএব তাহারা এই দেশে বাস ও বাণিজ্য করুক; কেননা দেখ, তাহাদের সম্মুখে দেশটি সুপ্রশস্ত; আইস, আমরা তাহাদের কন্যাগণকে গ্রহণ করি, ও আমাদের কন্যাগণ তাহাদিগকে দিই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“এই লোকেরা আমাদের বন্ধু। আমাদের দেশে তাদের থাকবার জন্য অনেক জায়গাও রয়েছে। এরা এখানেই থাকুক আর খুশীমত চলাফেরা করুক। চলুন, আমরা তাদের মেয়েদের নিই এবং আমাদের মেয়েদেরও তাদের দিই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“এই লোকেরা আমাদের বন্ধু। আমাদের দেশে তাদের থাকবার জন্য অনেক জায়গাও রয়েছে। এরা এখানেই থাকুক আর খুশীমত চলাফেরা করুক। চলুন, আমরা তাদের মেয়েদের নিই এবং আমাদের মেয়েদেরও তাদের দিই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ওরা এদেশেই বাস করুক ও স্বাধীনভাবে চলাফেরা করুক। ওদের জন্য এদেশে যথেষ্ট জায়গা আছে। এস, আমরা ওদের মেয়েদের বিবাহ করি এবং আমাদের মেয়েদের সঙ্গে ওদের বিবাহ দিই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাঁরা বললেন, “ইস্রায়েলের এই লোকরা আমাদের বন্ধু হতে চায়| তারা আমাদের দেশে বাস করুক ও আমাদের সঙ্গে ব্যবসা করুক| আমাদের সকলের জন্য যথেষ্ট জায়গা আমাদের রয়েছে| তাদের সঙ্গে আমাদের পারস্পরিক বিবাহও হতে পারে| আমাদের ছেলেরা তাদের মেয়েদের বিয়ে করতে পারে এবং তাদের মেয়েরা আমাদের ছেলেদের বিয়ে করতে পারে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“সেই লোকেরা আমাদের সঙ্গে শান্তিতে আছে; তাই তারা এই দেশে বসবাস ও ব্যবসা-বাণিজ্য করুক; কারণ দেখ, তাদের সামনে দেশটি সুপ্রশস্ত; এস, আমরা তাদের মেয়েদেরকে গ্রহণ করি ও আমাদের মেয়েদেরকে তাদেরকে দিই।