Genesis 34:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তাদের একটি পণ আছে, আমাদের মধ্যে প্রত্যেক পুরুষ যদি তাদের মত খৎনা করানো হয় তবে তারা আমাদের সঙ্গে বাস করে এক জাতি হতে সম্মত আছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু সেই লোকেরা একটিই মাত্র শর্তে আমাদের সঙ্গে এক জাতি হয়ে বসবাস করবে, যে আমাদের সব পুরুষমানুষ সুন্নত করাবে, যেমনটি তারা নিজেরাও করিয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু তাহাদের এই এক পণ আছে, আমাদের মধ্যে প্রত্যেক পুরুষ যদি তাহাদের মত ছিন্নত্বক হয়, তবে তাহারা আমাদের সহিত বাস করিয়া এক জাতি হইতে সম্মত আছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু তাহাদের এক পণ আছে, আমাদের মধ্যে প্রত্যেক পুরুষ যদি তাহাদের মত ছিন্নত্বক হয়, তবে তাহারা আমাদের সহিত বাস করিয়া এক জাতি হইতে সম্মত আছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শুধুমাত্র একটা কাজ করলে তারা আমাদের সংগে বাস করে এক জাতি হতে রাজী আছে। সেটা হল, তাদের মত করে আমাদের মধ্যেকার প্রত্যেকটি পুরুষের সুন্নত করাতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শুধুমাত্র একটা কাজ করলে তারা আমাদের সংগে বাস করে এক জাতি হতে রাজী আছে। সেটা হল, তাদের মত করে আমাদের মধ্যেকার প্রত্যেকটি পুরুষের খৎনা করাতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তবে ওদের একটা শর্ত আছে, আমাদের পুরুষেরা সকলেই যদি ওদের মত সুন্নত সংস্কার পালন করে, তাহলেই ওরা আমাদের সঙ্গে বাস করতে এবং এক জাতি হয়ে যেতে রাজী হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু একটি বিষয় আমাদের সবাইকে মেনে নিতে হবে| আমাদের সব পুরুষকে সুন্নত হতে হবে, যেমনটি ইস্রায়েলের লোকরা হয়ে রয়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তাদের এই এক পণ আছে, আমাদের মধ্যে প্রত্যেক পুরুষ যদি তাদের মত ছিন্নত্বক হয়, তবে তারা আমাদের সঙ্গে বাস করে এক জাতি হতে রাজি আছে।