Genesis 34:24 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন হমোর ও তার পুত্র শিখিমের কথায় তার নগরের দ্বার দিয়ে যে সমস্ত লোক বাইরে যেত তারা সম্মত হল, আর তার নগর-দ্বার দিয়ে যে সকল পুরুষ বাইরে যেত তাদের খৎনা করানো হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেসব লোকজন নগরের ফটকের বাইরে গিয়েছিল, তারা হমোর ও তার ছেলে শিখিমের কথায় রাজি হল, এবং সেই নগরের সব পুরুষমানুষ সুন্নত করাল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন হমোরের ও তাহার পুত্র শিখিমের কথায় তাহার নগরের দ্বার দিয়া যে সকল লোক বাহিরে যাইত, তাহারা সম্মত হইল, আর তাহার নগরদ্বার দিয়া যে সকল পুরুষ বাহিরে যাইত, তাহাদের ত্বক্ছেদ করা হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন হমোরের ও তাহার পুত্র শিখিমের কথায় তাহার নগরের দ্বার দিয়া যে সকল লোক বাহিরে যাইত তাহারা সম্মত হইল, আর তাহার নগরদ্বার দিয়া যে সকল পুরুষ বাহিরে যাইত, তাহাদের ত্বক্ছেদ করা হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এতে শহরের পুরুষ লোকেরা সকলেই হমোর ও তার ছেলে শিখিমের কথায় রাজী হল, আর তাদের সকলের সুন্নত করানো হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এতে শহরের পুরুষ লোকেরা সকলেই হমোর ও তার ছেলে শিখিমের কথায় রাজী হল, আর তাদের সকলের খৎনা করানো হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হামোর আর তাঁর পুত্র শেখেমের কথায় সেই নগরের অধিবাসীরা সকলেই সম্মত হল এবং নগরের সমস্ত শক্ত সমর্থ পুরুষের সুন্নত করা হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সমবেত সমস্ত লোক হমোর ও শিখিমের কথা শুনে সম্মতি জানাল| আর সব পুরুষরা সেই সময় সুন্নত হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন হমোরের ও তার ছেলে শিখিমের কথায় তার নগরের দরজা দিয়ে যে সব লোক বাইরে যেত, তারা রাজি হল, আর তার নগর দরজা দিয়ে যে সব পুরুষ বাইরে যেত, তাদের ত্বকছেদ করা হল।