Genesis 34:25 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তৃতীয় দিনে যখন তারা ব্যথায় কষ্ট পাচ্ছিল তখন দীণার সহোদর শিমিয়োন ও লেবি, ইয়াকুবের এই দুই পুত্র নিজ নিজ তলোয়ার নিয়ে নির্ভয়ে নগর আক্রমণ করে সমস্ত পুরুষকে হত্যা করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিন দিন পর, যখন তারা সবাই তখনও ব্যথায় কাতরাচ্ছিল, তখন যাকোবের ছেলেদের মধ্যে দুজন—দীণার দাদা শিমিয়োন ও লেবি, তাদের তরোয়াল হাতে তুলে নিয়ে সেই অসন্দিগ্ধ নগরটি আক্রমণ করল, ও প্রত্যেকটি পুরুষমানুষকে হত্যা করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তৃতীয় দিবসে তাহারা পীড়িত হইলে দীণার সহোদর শিমিয়োন ও লেবি, যাকোবের এই দুই পুত্র আপন আপন খড়গ গ্রহণ করিয়া নির্ভয়ে নগর আক্রমণ করতঃ সকল পুরুষকে বধ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তৃতীয় দিবসে তাহারা পীড়িত হইলে দীণার সহোদর শিমিয়োন ও লেবি, যাকোবের এই দুই পুত্র আপন আপন খড়্‌গ গ্রহণ করিয়া নির্ভয়ে নগর আক্রমণ করতঃ সকল পুরুষকে বধ করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর তিন দিনের দিন যখন পুরুষেরা ব্যথায় কষ্ট পাচ্ছিল তখন দীণার নিজের ভাই, অর্থাৎ যাকোবের দুই ছেলে শিমিয়োন ও লেবি তলোয়ার নিয়ে শহরে ঢুকে প্রতিটি পুরুষকে মেরে ফেলল। এই রকম কিছু হবে বলে শহরের কারও মনে কোন সন্দেহ ছিল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর তিন দিনের দিন যখন পুরুষেরা ব্যথায় কষ্ট পাচ্ছিল তখন দীণার নিজের ভাই, অর্থাৎ ইয়াকুবের দুই ছেলে শিমিয়োন ও লেবি তলোয়ার নিয়ে শহরে ঢুকে প্রতিটি পুরুষকে হত্যা করল। এই রকম কিছু হবে বলে শহরের কারও মনে কোন সন্দেহ ছিল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তৃতীয় দিনে তারা সকলে যন্ত্রণায় কাতর হয়ে পড়লে যাকোবের দুই পুত্র দীনার সহোদর শিমিয়োন ও লেবি তরবারি হাতে নির্ভয়ে নগরে প্রবেশ করে প্রত্যেকটি লোককে হত্যা করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিন দিন পরেও সুন্নত হওয়া লোকরা তখনও পীড়িত ছিল| যাকোবের দুই পুত্র শিমিয়োন ও লেবি জানত যে ঐ লোকরা এই সময়ে দুর্বল থাকবে| তাই তারা শহরে ঢুকে সেখানকার সমস্ত লোককে হত্যা করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তৃতীয় দিনের যন্ত্রণায় পরিপূর্ণ হলে দীণার ভাই শিমিয়ন ও লেবি, যাকোবের এই দুই ছেলে নিজের নিজের খড়্গ গ্রহণ করে নির্ভয়ে নগর আক্রমণ করতঃ সকল পুরুষকে হত্যা করল।