Genesis 34:26 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা হমোর ও তার পুত্র শিখিমকে তলোয়ারের আঘাতে হত্যা করে শিখিমের বাড়ি থেকে দীণাকে নিয়ে চলে এলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা হমোর ও তার ছেলে শিখিমকেও তরোয়াল দিয়ে হত্যা করল এবং দীণাকে শিখিমের বাড়ি থেকে নিয়ে চলে এল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং হমোর ও তাহার পুত্র শিখিমকে খড়গাঘাতে বধ করিয়া শিখিমের বাটী হইতে দীণাকে লইয়া চলিয়া আসিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং হমোর ও তাহার পুত্র শিখিমকে খড়্গাঘাতে বধ করিয়া শিখিমের বাটী হইতে দীণাকে লইয়া চলিয়া আসিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা হমোর আর তার ছেলেকেও মেরে ফেলল এবং শিখিমের ঘর থেকে দীণাকে নিয়ে চলে আসল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা হমোর আর তার ছেলেকেও হত্যা করল এবং শিখিমের ঘর থেকে দীণাকে নিয়ে চলে আসল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হামোর ও তাঁর পুত্র শেখেমকে হত্যা করে তারা শেখেমের বাড়ি থেকে দীনাকে উদ্ধার করে নিয়ে এল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দীণার ভাই শিমিয়োন ও লেবি এই দুজনে মিলে হমোর ও তার পুত্র শিখিমকে হত্যা করল| তারা শিখিমের বাড়ী থেকে দীণাকে বার করে নিয়ে এল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং হমোর ও তার ছেলে শিখিমকে তরবারির আঘাতে হত্যা করে শিখিমের বাড়ি থেকে দীণাকে নিয়ে চলে আসল।