Genesis 34:27 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ওরা তাদের বোনের ইজ্জত নষ্ট করেছিল, এজন্য ইয়াকুবের পুত্ররা নিহত লোকদের কাছে গিয়ে নগর লুট করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যাকোবের ছেলেরা মৃতদেহগুলির কাছে গিয়ে সেই নগরে লুটপাট চালাল, যেখানে তাদের বোনকে কলুষিত করা হয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
উহারা তাহাদের ভগিনীকে ভ্রষ্ট করিয়াছিল, এই জন্য যাকোবের পুত্রগণ হত লোকদের নিকটে গিয়া নগর লুট করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
উহারা তাহাদের ভগিনীকে ভ্রষ্ট করিয়াছিল, এই জন্য যাকোবের পুত্রগণ হত লোকদের নিকটে গিয়া নগর লুট করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে শহরে তাদের বোনের ইজ্জত নষ্ট করা হয়েছিল যাকোবের অন্য সব ছেলেরা সেখানে ঢুকে মৃত দেহগুলো দেখতে পেল এবং শহরটা লুট করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে শহরে তাদের বোনের ইজ্জত নষ্ট করা হয়েছিল ইয়াকুবের অন্য সব ছেলে সেখানে ঢুকে লাশগুলো দেখতে পেল এবং শহরটা লুট করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যাকোবের অন্যান্য পুত্রেরা তখন তাদের বোনের মর্যাদাহানির প্রতিশোধ নেওয়ার জন্য নিহতদের মাড়িয়ে গিয়ে নগর লুঠ করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাকোবের পুত্ররা শহরের সব কিছু লুঠ করল| শিখিম তাদের বোনের সঙ্গে ভ্রষ্টাচার করার জন্য তারা তখনও রেগে ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ওরা তাদের বোনকে ভ্রষ্ট করেছিল, এই জন্য যাকোবের ছেলেরা নিহত লোকদের কাছে গিয়ে নগর লুট করল।