Genesis 34:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইয়াকুবের কন্যা দীণার প্রতি শিখিম অনুরক্ত হওয়াতে তাকে মহব্বত করলো ও মিষ্ট কথা বললো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যাকোবের মেয়ে দীণার প্রতি তার মন আকর্ষিত হল; সে সেই যুবতী মেয়েটিকে ভালোবেসে ফেলল ও তার সঙ্গে কোমলভাবে কথা বলল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যাকোবের কন্যা দীণার প্রতি তাহার প্রাণ অনুরক্ত হওয়াতে সে সেই যুবতীকে প্রেম করিল ও তাহাকে মিষ্ট কথা বলিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যাকোবের কন্যা দীণার প্রতি তাহার প্রাণ অনুরক্ত হওয়াতে সে সেই যুবতীকে প্রেম করিল ও তাহাকে মিষ্ট কথা বলিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দীণার প্রতি তার টান খুব বেশী হল। সে তাকে ভালবেসে ফেলল এবং তার কাছে ভালবাসার কথা বলতে লাগল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দীণার প্রতি তার টান খুব বেশী হল। সে তাকে ভালবেসে ফেলল এবং তার কাছে ভালবাসার কথা বলতে লাগল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দীনার প্রতি আসক্ত হয়ে সে তাকে ভালবেসে তার মন জয় করার চেষ্টা করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শিখিম দীণার প্রেমে পড়ে তাকে বিয়ে করার জন্য অনুণয করতে লাগলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যাকোবের মেয়ে দীণার প্রতি তাঁর প্রাণ অনুরক্ত হওয়াতে সে সেই যুবতীকে প্রেম করল ও তাকে স্নেহপূর্বক কথা বলল।