Genesis 34:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে শিখিম তাঁর পিতা হমোরকে বললো, তুমি আমার সঙ্গে বিয়ে দেবার জন্য এই কন্যাকে গ্রহণ কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর শিখিম তার বাবা হমোরকে বলল, “এই মেয়েটিকে আমার স্ত্রী করে এনে দাও।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে শিখিম আপন পিতা হমোরকে কহিল, তুমি আমার সহিত বিবাহ দিবার জন্য এই কন্যাকে গ্রহণ কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে শিখিম তাঁহার পিতা হমোরকে কহিল, তুমি আমার সহিত বিবাহ দিবার জন্য এই কন্যাকে গ্রহণ কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে শিখিম তার বাবা হমোরকে বলল, “এই মেয়েটির সংগে আমার বিয়ের বন্দোবস্ত কর।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে শিখিম তার পিতা হমোরকে বলল, “এই মেয়েটির সংগে আমার বিয়ের বন্দোবস্ত কর।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শেখেম পিতা হামোরকে বলল, তুমি এই মেয়েটির সঙ্গে আমার বিবাহ দাও। এদিকে যাকোব শুনতে পেলেন যে শেখেম তার কন্যা দীনার মর্যাদা হানি করেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শিখিম তাঁর পিতাকে বললেন, “দয়া করে ওকে আমার জন্য এনে দাও যেন আমি বিয়ে করতে পারি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে শিখিম নিজের বাবা হমোরকে বলল, “তুমি আমার সঙ্গে বিয়ে দেবার জন্য এই মেয়েকে গ্রহণ কর।”