Genesis 34:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে শিখিমের পিতা হমোর ইয়াকুবের সঙ্গে কথাবার্তা বলার জন্য আসল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে শিখিমের বাবা হমোর যাকোবের সঙ্গে কথা বলতে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে শিখিমের পিতা হমোর যাকোবের সহিত কথোপকথন করিতে গেল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে শিখিমের পিতা হমোর যাকোবের সহিত কথোপকথন করিতে গেল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শিখিমের বাবা হমোর যাকোবের সংগে কথা বলবার জন্য শহর থেকে বের হয়ে আসল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শিখিমের পিতা হমোর ইয়াকুবের সংগে কথা বলবার জন্য শহর থেকে বের হয়ে আসল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শেখেমের পিতা হামোর যাকোবের সঙ্গে এ সম্পর্কে কথাবার্তা বলতে এলেন। যাকোবের পুত্রেরা এই সংবাদ পেয়ে মাঠ থেকে ফিরে এল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই সময় শিখিমের পিতা হমোর যাকোবের সঙ্গে কথা বলতে এলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে শিখিমের বাবা হমোর যাকোবের সঙ্গে কথাবার্তা বলতে গেল।