Genesis 34:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইয়াকুবের পুত্ররাও ঐ সংবাদ পেয়ে মাঠ থেকে এসেছিল; তারা ক্ষুব্ধ ও ভীষণ ক্রুদ্ধ হয়েছিল, কেননা ইয়াকুবের কন্যার সঙ্গে শয়ন করে শিখিম ইসরাইলের প্রতি অত্যন্ত অন্যায় করেছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এদিকে, যে ঘটনা ঘটেছিল তা শুনে যাকোবের ছেলেরা মাঠ থেকে ফিরে এসেছিল। তারা মর্মাহত ও অগ্নিশর্মা হয়ে উঠল, কারণ যাকোবের মেয়ের সাথে শুয়ে শিখিম ইস্রায়েলে এমন এক নির্লজ্জ কাজ করেছিল—যা করা একদম উচিত হয়নি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাকোবের পুত্রগণও ঐ সংবাদ পাইয়া মাঠ হইতে আসিয়াছিল; তাহারা ক্ষুব্ধ ও অতি ক্রোধান্বিত হইয়াছিল, কেননা যাকোবের কন্যার সহিত শয়ন করাতে শিখিম ইস্রায়েলের মধ্যে মূঢ়তার ক্রিয়া ও অকর্ত্তব্য কর্ম্ম করিয়াছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাকোবের পুত্রগণও ঐ সংবাদ পাইয়া মাঠ হইতে আসিয়াছিল; তাহারা ক্ষুব্ধ ও অতি ক্রোধান্বিত হইয়াছিল, কেননা যাকোবের কন্যার সহিত শয়ন করাতে শিখিম ইস্রায়েলের মধ্যে মূঢ়তার ক্রিয়া ও অকর্তব্য কর্ম করিয়াছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর মধ্যে কথাটা শুনে যাকোবের ছেলেরা মাঠ থেকে ফিরে আসল। তারা যেমন মনে কষ্ট পেল তেমনি ভীষণ রেগেও গেল, কারণ যাকোবের মেয়ের ইজ্জত নষ্ট করে শিখিম ইস্রায়েলের প্রতি একটা অপমানের কাজ করেছিল, যা করা তার মোটেই উচিত ছিল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর মধ্যে কথাটা শুনে ইয়াকুবের ছেলেরা মাঠ থেকে ফিরে আসল। তারা যেমন মনে কষ্ট পেল তেমনি ভীষণ রেগেও গেল, কারণ ইয়াকুবের মেয়ের ইজ্জত নষ্ট করে শিখিম ইসরাইলের প্রতি একটা অপমানের কাজ করেছিল, যা করা তার মোটেই উচিত ছিল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা অত্যন্ত ক্ষুব্ধ ও ক্রুদ্ধ হয়েছিল কারণ যাকোবের কন্যার মর্যাদা হানি করে শেখেম ইসরায়েলী সমাজের দৃষ্টিতে গর্হিত ও নিষিদ্ধ আচরণ করেছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাকোবের পুত্ররা মাঠেই জানতে পারল কি ঘটেছে| ঘটনা শুনে তারা খুবই রেগে গেল কারণ শিখিম যাকোবের কন্যাকে বলাৎকার করে ইস্রায়েলকে লজ্জায় ফেলেছিলেন| শিখিমের করা এই ভয়ঙ্কর ঘটনা শুনতে পেয়েই ভাইরা ক্ষেত থেকে ফিরে এল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যাকোবের ছেলেরাও ঐ খবর পেয়ে মাঠ থেকে এসেছিল; তারা ক্ষুব্ধ ও খুব রেগে গিয়েছিল, কারণ যাকোবের মেয়ের সঙ্গে শয়ন করাতে শিখিম ইস্রায়েলের মধ্যে মূর্খামি ও অকর্তব্য কাজ করেছিল।