Genesis 34:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন হমোর তাদের বললো, তোমাদের সেই কন্যার প্রতি আমার পুত্র শিখিমের প্রাণ আসক্ত হয়েছে; নিবেদন করি আমার পুত্রের সঙ্গে তার বিয়ে দাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু হমোর তাঁদের বললেন, “আমার ছেলে শিখিম আপনার মেয়েকে তার মন দিয়ে বসেছে। দয়া করে তাকে স্ত্রীরূপে তার হাতে তুলে দিন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন হমোর তাহাদের সহিত কথোপকথন করিয়া কহিল, তোমাদের সেই কন্যার প্রতি আমার পুত্র শিখিমের প্রাণ আসক্ত হইয়াছে; নিবেদন করি, আমার পুত্রের সহিত তাহার বিবাহ দেও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন হমোর তাহাদের সহিত কথোপকথন করিয়া কহিল, তোমাদের সেই কন্যার প্রতি আমার পুত্র শিখিমের প্রাণ আসক্ত হইয়াছে; নিবেদন করি আমার পুত্রের সহিত তাহার বিবাহ দেও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু হমোর যাকোব ও তাঁর ছেলেদের বলল, “আপনার মেয়ের প্রতি আমার ছেলের প্রাণের টান রয়েছে। আমার ছেলের সংগে আপনার মেয়ের বিয়ে দিয়ে দিন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু হমোর ইয়াকুব ও তাঁর ছেলেদের বলল, “আপনার মেয়ের প্রতি আমার ছেলের প্রাণের টান রয়েছে। আমার ছেলের সংগে আপনার মেয়ের বিয়ে দিয়ে দিন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হামোর তাদের সঙ্গে আলাপ করে বললেন, আমার পুত্র শেখেম আপনাদের কন্যাটির প্রতি অনুরক্ত। আপনারা আমার পুত্রের সঙ্গে তার বিবাহ দিয়ে আমাদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করুন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু হমোর ভাইদের বললেন, “আমার পুত্র শিখিম দীণাকে খুবই চায়| অনুগ্রহ করে ওকে বিয়ে করতে দাও|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন হমোর তাদের সঙ্গে কথাবার্তা বলে বলল, “তোমাদের সেই মেয়ের প্রতি আমার ছেলে শিখিমের প্রাণ আসক্ত হয়েছে; অনুরোধ করি, আমার ছেলের সঙ্গে তার বিয়ে দাও।